সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রাষ্ট্রীয় খরচে হজ, তালিকায় আরও ১৩৪ জন | চ্যানেল খুলনা

রাষ্ট্রীয় খরচে হজ, তালিকায় আরও ১৩৪ জন

অনলাইন ডেস্কঃ রাষ্ট্রীয় খরচে হজ পালনে দ্বিতীয় ধাপে আরও ১৩৪ জনের তালিকা প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়।

বুধবার (১০ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবদুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মনোনীত ১৩৪ জনের তালিকা প্রকাশ করা হয়েছে।
রাষ্ট্রীয় খরচে হজ পালনের জন্য অনুমোদিত ব্যক্তিদের ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি পর্যন্ত পাসপোর্টের মেয়াদ থাকতে হবে। তাদেরকে ২৭ জুলাইয়ের মধ্যে সিস্টেমে ভিসার জন্য পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, এক কপি পাসপোর্ট সাইজের ছবি ও অন্যান্য প্রয়োজনীয় সংযুক্তিসহ পূর্ণাঙ্গভাবে ৭ নম্বর ফরম করে পরিচালক হজ অফিস বিমানবন্দর ঢাকা (রুম ১০৪) জমা দিতে হবে।

সৌদি ভিসা গ্রহণের জন্য রাষ্ট্রীয় খরচে হজ পালনকারী প্রত্যেক সদস্যকে আবশ্যিকভাবে প্রয়োজনীয় স্বাস্থ্যপরীক্ষা ও টিকাগ্রহণ করে ই-হেলথ সনদ গ্রহণ করতে হবে।

এর আগে ১ জুলাই প্রথম ধাপে সরকারি খরচে মনোনীত ১৭৪ মুসল্লির তালিকা প্রকাশ করে ধর্ম মন্ত্রণালয়। এ নিয়ে দুই ধাপে মোট ৩০৮ জন রাষ্ট্রীয় খরচে হজে যাওয়ার জন্য মনোনয়ন পেলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য প্রেরণার উৎস হতে পারে: প্রধানমন্ত্রী

মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপোস নয়: প্রধানমন্ত্রী

সুশাসন প্রতিষ্ঠায় সরকারে কিছু পরিবর্তন এনেছেন প্রধানমন্ত্রী: স্থানীয় সরকারমন্ত্রী

সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ

মির্জা ফখরুলকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।