সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালের গৌরম্ভা ইউনিয়নে উন্নয়ন চিন্তা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

রামপালের গৌরম্ভা ইউনিয়নে উন্নয়ন চিন্তা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা ডেস্কঃ রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নে ৭নং ওয়ার্ডের বাসিন্দাদের সাথে উন্নয়ন চিন্তা ভাবনা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় স্থানীয় বর্ণি ছায়রাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে আয়োজিত ওই মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন ওই বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক স.ম আব্দুর রব। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউ.পি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব
গাজী গিয়াশ উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিউদ্দিন ইজারদার, অবসরপ্রাপ্ত শিক্ষক আমানত হোসেন, মোঃ আনসার আলী, মোঃ জালাল উদ্দিন, জুলহাস ইজারদার, নাজমুল হাসান সোহাগ, রিপন শেখ, শেখ
মোঃ ই¯্রাফিল গাজী, ওয়ার্ডবাসী আলমগীর হোসেন প্রমুখ।
সভায় এই ওয়ার্ডের বিভিন্ন পাড়ায় রাস্তাঘাট, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, ভিজিডি ভিজিএফ, ১০ টাকা কেজি দরে চাল,
শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দির ও গভীর নলকূপ স্থাপন সহ বিভিন্ন উন্নয়ন প্রসঙ্গে ইউ.পি চেয়ারম্যান গাজী গিয়াশ উদ্দিন ওয়ার্ডবাসীর সামনে তুলে ধরেন। তিনি বলেন আগামী দেড় বছর সময় পাব। তার ভিতর এই ওয়ার্ডের যত সমস্যার কথা আমার কাছে তুলে ধরা হয়েছে তা একে একে তিনি পুরণ করবেন বলে ওয়ার্ডবাসীকে আশ্বাস দেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।