সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে ৭ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ | চ্যানেল খুলনা

রামপালে ৭ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ

রামপালে মাদরাসা পড়ুয়া শিশু কন্যা (৭) কে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। প্রভাবশালীদের চাপে শিশুর পরিবার মামলা করতে পারছেন না বলে ভুক্তভোগীরা দাবী করেন। অভিযোগে জানা গেছে, উপজেলার ভোজপাতিয়া ইউনিয়নের চন্দ্রাখালী গ্রামের ফরিদ শেখের প্রথম শ্রেণীতে পড়ুুয়া কন্যাকে দুই দফায় যৌন হয়রানি করেন মিজান ইজারাদার (৫০) নামের এক ব্যক্তি। গত বৃহস্পতিবার বিকেল ৪ টার সময় ওই শিশুকে যৌন হেনেস্তা করে ওই মিজান। এর পূর্বে দুই মাস আগে তার স্পর্শকাতর স্থানে হাত দিয়ে হয়রানি করে ওই নরপশু। শিশুর বাবা-মায়ের উপস্থিতিতে সাংবাদিকরা শিশুর কাছে জানতে চাইলে শিশুটি হয়রানির কথা স্বীকার করে। তারা এ ঘটনায় বিচার দাবী করেন। এ ব্যাপারে অভিযুক্ত মিজানের কাছে জানতে চাইলে মিজান ঘটনা অস্বীকার করে বলেন, আমাকে হয়রানির চেষ্টা করা হচ্ছে। ওই ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সদস্য শেখ আসাদুজ্জামান ও এলাকার দুলাল শেখসহ অন্যান্যরা বলেন, আমাদের কাছে মেয়ের বাবা ও নানা অভিযোগ করেছে। ঘটনা সঠিক নয়, হয়রানির উদ্দেশ্যে এমন অপপ্রচার কার হচ্ছে। শনিবার দুপুরে ঘটনাস্থে গিয়ে জানতে চাওয়া হয় আপনারা কি কোন তদন্ত করেছেন ? তারা বলেন এখনও তদন্ত করে দেখা হয়নি। ভুক্তভোগীরা রামপাল থানার ওসিসহ আইন শৃঙ্খলা বাহিনী যাতে তদন্ত করে প্রকৃত দোষীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের তার জোর দাবী জানান।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।