সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে হরিণের মাংসসহ আটক শফিকুল | চ্যানেল খুলনা

রামপালে হরিণের মাংসসহ আটক শফিকুল

বাগেরহাটের রামপালে থানা পুলিশের বিশেষ অভিযানে সুন্দরবন থেকে চুরি করে এনে হরিণের মাংস পাচারের সময় মো. শফিকুল শেখ (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে।

আটক শফিকুল উপজেলার রামপাল সদর ইউনিয়নের ভাগা এলাকার মৃত হাসান আলী শেখের ছেলে।

রবিবার (২৪ ডিসেম্বর) রাতে থানা পুলিশ গোপন সূত্রে খবর পায় যে, রামপাল সদর ইউনিয়নের হাতিরবেড় গ্রামের নতুনহাট নামক স্থানের বগুড়া নদীতে থাকা একটি ইঞ্জিন চালিত নৌকায় হরিণের মাংস পাচার করছে একটি চোর চক্র। এ সংবাদ পেয়ে সাব-ইন্সফেক্টর লিটন কুমার বিশ্বাসের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে ২৯.৫ (উনত্রিশ কেজি পাঁচশো) হরিণের মাংস উদ্ধার করে।

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাসের কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে জানান, গতরাতে অভিযান চালিয়ে ২৯.৫ কেজি হরিণের মাংসসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। এ সময় পাচারের কাজে ব্যবহৃত ইঞ্জিন চালিত একটি নৌকা জব্দ করা হয়েছে এবং আসামির বিরুদ্ধে একটি রুজু পূর্বক আজ সোমবার (২৫ ডিসেম্বর) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুদ করা সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।