সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদাণ | চ্যানেল খুলনা

রামপালে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদাণ

শুক্রবার ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জনের পরিবারকে বাগেরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহয়তা প্রদান করা হয়েছে।

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বৈলতলী এলাকায় শুক্রবারের সড়ক দুর্ঘটনায় রামপালের তিনজন দিনমজুর নিহত হন। নিহতরা রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের চাকশ্রী গ্রামের বাসিন্দা। নিহতরা হলেন চাকশ্রী গ্রামের আব্দুল হাই (৫৫), শেখ নুর মোহাম্মদ (৬৫) ও শেখ রেজাউল (৫০)।

শনিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন নিহত ওই সকল ব্যক্তিদের বাড়ী বাড়ী গিয়ে তাদের স্বজনদের হাতে বাগেরহাট জেলা প্রশাসকের পাঠানো খাদ্য সামগ্রী ও নগদ টাকা তুলে দেন। এ সময় তার সাথে ছিলেন বাইনতলা ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন বলেন, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত রামপালের চাকশ্রী গ্রামের নিহত তিন ব্যক্তির পরিবারকে আমরা নগদ ২০ হাজার করে টাকা ও বিভিন্ন ধরণের খাদ্য সহায়তা দিয়েছি। পরিবারগুলো অত্যন্ত গরীব। তাদেরকে সহায়তার পাশাপাশি সমবেদনা ও শান্তনা জানিয়ে এসেছি। কোন কিছুর প্রয়োজন হলে আমাদেরকে জানাতেও বলে এসেছি এবং এ সহায়তা অব্যাহত থাকবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।