সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস পালন | চ্যানেল খুলনা

রামপালে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস পালন

বাগেরহাটের রামপালে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলর ৬০ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২৩ পালন করা হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) সকাল ১০ টায় রামপাল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ গিয়ে শেষ হয়। র‌্যালিত্তোর উপজেলা পরিষদ কনফারেন্স রুম এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আঃ রউফ, ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হক লিপন, রামপাল থানার অফিসার ইনচার্জ এস. এম. আশরাফুল আলম, উপজেলা দূর্নিতী প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আকবর আলী, প্রভাষক ও সাংবাদিক মোঃ সাইফুল আলম বকতিয়ার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুকান্ত কুমার পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস. এ আনোয়ারুল কুদ্দুস, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মতিউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা নাসির উদ্দীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে শেখ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক মোঃ মোস্তফা কামাল পলাশ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।