সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে ময়না আদর্শ কিন্ডার গার্টেন আম্পানের আঘাতে বিধ্বস্ত; সরকারি সাহায্যের আবেদন | চ্যানেল খুলনা

রামপালে ময়না আদর্শ কিন্ডার গার্টেন আম্পানের আঘাতে বিধ্বস্ত; সরকারি সাহায্যের আবেদন

রামপাল (বাগেরহাট) সংবাদদাতাঃ মহামারি করনার ছোবলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কিন্ডার গার্টেন গুলো বন্ধ হয়ে যাওয়ায় সারাদেশের ন্যায় রামপালে শিক্ষকরাও কর্মহীন হয়ে পড়ে মানবেতর জীবন যাপন করছেন। এর উপর আবার প্রলংকরী ঘূর্ণীঝড় আম্পানের আঘাতে বিধ্বস্ত হয়েছে রামপাল উপজেলার গিলাতলা এলাকার ময়না আদর্শ কিন্ডার গার্টেন। সুনাম সুখ্যাতির শীর্ষে থাকা কিন্ডার গার্টেনটির ৩ শতাধীক ছাত্র-ছাত্রী ও অভিভাবকরাও দুঃশ্চিন্তায় সময় পার করছেন। ১৫ জন শিক্ষক ও একজন কর্মচারী নিয়ে ওই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিবছর সরকারি বেসরকারি পর্যায়ের প্রাথমিক শিক্ষায় এগিয়ে ছিল। তার উপর আবার প্রতিষ্ঠানের উপর বৃহৎ কয়েকটি গাছ পড়ে দুমড়ে মুচড়ে প্রায় লক্ষাধীক টাকা মূল্যের মালামালের ক্ষতি হয়েছে। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হাওলাদার রুহল আমীন জানান, আমরা ১৬ জন শিক্ষক/কর্মচারী প্রায় তিন মাস ধরে কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছি। উচ্চ শিক্ষিত বেকার শিক্ষকরা পারছেন না অন্য কিছু করতে। তার উপর আবার প্রতিষ্ঠানটি গাছ পড়ে বিধ্বস্ত হয়েছে। তিনি শিক্ষকদের প্রনোদনাসহ প্রতিষ্ঠানটি যাতে মেরামত করা যায় এ জন্য তিনি সরকারি-বেসরকারি সংস্থার সুদৃষ্টি কামনা করেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।