সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে বিএনপি’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

রামপালে বিএনপি’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত

বাগেরহাটের রামপালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বাঁশতলী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে কালীগঞ্জ বাজারে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাঁশতলী ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি শেখ কুতুব উদ্দিন’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ ও আলী আকবর সম্রাট।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা নাহিদুল করিম সোহেল, সরদার ফিরোজ, সুজ্জত আলী, আবু দাইয়ান, আঃ রহমান, সৈয়দ ইয়াছিন, মোঃ শারাফাত হোসেন, আঃ হান্নান, তারেক আনাম, শেখ সাইফুল ইসলাম, মোঃ ফরহাদ হোসেন, শেখ মহাসিন, ছাত্রদল নেতা শুভ, মোঃ অন্তর, মোঃ শাহিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে তুহিন বলেন, কোন ধরণের সংঘাত নয়, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মিলে শান্তি-সম্প্রীতি গড়ে তুলুন, দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে সহায়তা করুন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এ নির্দেশনা বাস্তবায়নে ৫ আগস্টের পর থেকে রামপালের তৃনমুলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করে কাজ করে যাচ্ছেন। গত আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে খুনি হাসিনা গণহত্যা করে দেশ ছেড়ে পালিয়েছেন। আমরা পেয়েছি নতুন এক বাংলাদেশ। সবাই মিলে ঐক্যবদ্ধ থেকে রাষ্ট্র গঠন করতে হবে। বিএনপি গণমানুষের দল। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা জনগণের মাঝে তুলে ধরতে হবে। সবার স্থান থেকে রাষ্ট্র গঠনে সহায়তা করার অনুরোধ জানান তিনি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সম্পাদক শেখ মোঃ তুহিন।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার

রাষ্ট্রপতি ৩ কারণে অপরাধী, তাঁর বক্তব্য আমরা এই মহান সংসদে শুনতে পারি না: শফিকুর রহমান

খণ্ডিতভাবে ডেপুটি স্পিকার চাচ্ছি না, আমরা চাই প্যাকেজ: জামায়াত আমির

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: খুলনায় নাহিদ ইসলাম

শেখ হাসিনা সরকারের প্রবণতা এই সরকারেও দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

খুলনা মহানগর বিএনপির ইফতার মাহফিল ১৪ মার্চ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।