সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে বিএনপি নেতা ফরিদুলের খাদ্য সহায়তা প্রদান অব্যহত | চ্যানেল খুলনা

রামপালে বিএনপি নেতা ফরিদুলের খাদ্য সহায়তা প্রদান অব্যহত

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের পক্ষ থেকে করোনা বিড়ম্বনায় কর্মহীন হয়ে পড়া উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৯টি ইউনিয়নের দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তার পাশাপাশি খাদ্য সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৮ টায় উপজেলার পেড়িখালী ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে রামপাল ও মোংলা উপজেলার সকল ইউনিয়ন ও একটি পৌরসভায় এ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে। এ পর্যন্ত রামপাল-মোংলা দুই উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার আড়াই হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও অর্থ সহায়তা প্রদান সম্পন্ন করা হয়েছে। এক প্রতিক্রিয়ায় বিএনপি নেতা শেখ ফরিদুল ইসলাম বলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের নির্দেশনায় বাগেরহাট-৩ আসন (রামপাল-মোংলা) এর দুঃস্থ ও কর্মহীন মানুষ যাতে অভুক্ত না থাকে সে জন্য নিরলসভাবে সহযোগীতা কার্যক্রম গ্রহণ করা হয়েছে, যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত চলমান থাকবে। এ জন্য তিনি সমাজের সকল স্তরের বিত্তবানদের যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহবান জানান।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।