সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী ধর্ষণকারীকে আটক করেছে র‍্যাব | চ্যানেল খুলনা

রামপালে পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী ধর্ষণকারীকে আটক করেছে র‍্যাব

রামপালে চাঞ্চল্যকর পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী ধর্ষণ মামলার আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব ৬ ৷ মঙ্গলবার (৮ মার্চ) সকালে উপজেলার সরাফপুর বাজার এলাকা থেকে আটক করা হয় ৷ আটককৃত আসামী সরাফপুর গ্রামের মৃত সৈয়দ আব্দুল হামিদ মীর এর পুত্র সৈয়দ হাসান মীর (৬০) ৷ র‌্যাব ৬ এর অ‌ধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ মোসতাক অাহম্মদ এ তথ‌্য নি‌শ্চিত করেছেন।

র‌্যাব সুত্র জানাযায়, সোমবার (৭ মার্চ ) স্কুল থেকে বাড়িতে ফেরার পথে রামপাল উপজেলার সরাফপুর এলাকার পঞ্চম শ্রেনীতে পড়ুয়া ১১ বছর বয়সের নাবালিকাকে স্থানীয় সৈয়দ হাসান মীর (৬০) ভিকটিমকে ভুল বুঝিয়ে পার্শ্ববর্তী বাগানের ভিতরে নিয়ে ভয়ভীতি দেখিয়ে জোর পূর্বক ধর্ষন করে ৷ ভিকটিমের আত্মচিৎকার ও ধস্তাধস্তির শব্দ শুনে স্থানীয় লোকজন বেরিয়ে আসলে আসামী পালিয়ে যায়। এরপর নির্যাতিতার পিতা বাদী হয়ে বাগেরহাট জেলার রামপাল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। তারই ধারাবাহিকতায় র‌্যাব-৬ (স্পেশাল কোম্পানি) এর একটি চৌকস আভিযানিক দল আসামীকে ধরতে অভিযান চালায় ৷ এদিন গোপন সংবাদের ভিত্তিতে রামপালের সরাফপুর বাজারে আসামির অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেফতার করে র‌্যাব ৷ গ্রেফতারকৃত সৈয়দ হাসান মীরকে রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব ৷

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।