সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে তারেক রহমানের ৩১দফা’র লিফলেট বিতরণ করেছে ছাত্রদল | চ্যানেল খুলনা

রামপালে তারেক রহমানের ৩১দফা’র লিফলেট বিতরণ করেছে ছাত্রদল

বাগেরহাটের রামপালে ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এই মূলনীতির ভিত্তিতে সকল ধর্মাবলম্বী অবাধে নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ অধিকার ভোগ করবেন। জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে পাহাড় ও সমতলের ছোট-বড় (ক্ষুদ্র-বৃহৎ) সকল জাতি গোষ্ঠীর সংবিধান প্রদত্ত সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ধর্ম-কর্ম ও নাগরিক অধিকার ভোগ করবেন এবং রাষ্ট্র তাদের জীবন, সম্ভ্রম অধিকারের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করবে।’ এ ছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেছে রামপাল উপজেলা ছাত্রদল।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে ছাত্রদল নেতা ইমরান হাওলাদার তুহিন ও রওনাকুল ইসলাম তয়নের নেতৃত্বে উপজেলার সোনাতুনিয়া কামিল মাদ্রাসা ও আমেনা খাতুন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে লিফলেট বিতরণ ও শিক্ষার্থীদের সাথে আলোচনা সভা করেন ছাত্রদলের নেতৃবৃন্দরা।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মোঃ আকবর আলী, আব্দুল কাদের ফারাজ, মোহাম্মদ শাকিরুল ইসলাম, মাজারুল ইসলাম তামিম, রতন শেখ প্রমুখ।

আলোচনা সভায় তারা ছাত্রদের রাজনৈতিক ভাবনা, ভবিষ্যত রাষ্ট্র সম্পর্কে ছাত্রদের চিন্তা ও ছাত্রদলের নীতি-নৈতিকতা, আদর্শ সম্পর্কে ছাত্রদের অবহিত করণ এবং দেশ ও দলের সঠিক ইতিহাস সম্পর্কে আলোচনা করেন নেতৃবৃন্দরা।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস, শারীরিক অবস্থা স্থিতিশীল

অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার

রাষ্ট্রপতি ৩ কারণে অপরাধী, তাঁর বক্তব্য আমরা এই মহান সংসদে শুনতে পারি না: শফিকুর রহমান

খণ্ডিতভাবে ডেপুটি স্পিকার চাচ্ছি না, আমরা চাই প্যাকেজ: জামায়াত আমির

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।