সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে জমি সংক্রান্ত বিরোধে মা-ছেলেকে মারপিটের অভিযোগ | চ্যানেল খুলনা

রামপালে জমি সংক্রান্ত বিরোধে মা-ছেলেকে মারপিটের অভিযোগ

রামপালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মা ও ছেলেকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী লাকি বেগম (৪০) রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার গিলাতলা গ্রামের আল আমীন শেখের স্ত্রী লাকি বেগম ৩ বছর পূর্বে ২ শতাংশ জমি ক্রয়ের জন্য একই এলাকার হায়দার মল্লিককে ৫০ হাজার টাকা দেন। হায়দার মল্লিক জমি না দিয়ে লাকিকে ঘোরাতে থাকেন। এক পর্যয়ে শুক্রবার সকাল ৭ টার সময় লাকি হায়দার মল্লিকের কাছে জমি লিখে দিতে বললে হায়দার মল্লিক, অভি মল্লিক, ইমরান মল্লিক ও আলী আশ্বাফ মল্লিক বেধড়ক মারধর করে লাকিকে। এ সময় ঠেকাতে গেছে পুত্র শেখ শরিফকে ও মারধর করে। এতে তারা আহত হন। ওই সময় লাকির কানের দুল ছিনিয়ে নেয়।
এ বিষয়ে অভিযুক্ত অভি ও হায়দার মল্লিক জানান ঘটনা সত্যি না। অহেতুক আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছে। ভুক্তভোগী লাকি রামপাল থানা পুলিশের জোর হস্তক্ষেপ কামনা করেছেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুদ করা সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।