সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে কাঁকড়া চাষী ও ডিপো মালিকদের নিয়ে “নবলোক”র কর্মশালা | চ্যানেল খুলনা

রামপালে কাঁকড়া চাষী ও ডিপো মালিকদের নিয়ে “নবলোক”র কর্মশালা

রামপাল প্রতানিধি :: রামপালে কাঁকড়া চাষ প্রযুক্তি সম্প্রসারণ ও বাজারজাতকরণের মাধ্যমে উদ্যোক্তাদের আয়বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলার ভাগাবাজার চিংড়ি সার্ভিস সেন্টারে অনুষ্ঠিত এই কর্মশালায় স্থানীয় কাঁকড়া চাষী, ডিপো মালিক ও ফড়িয়ারা অংশ নেন। বেসরকারী উন্নয়ন সংস্থা নবলোক এর আয়োজনে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের অথার্য়নে কাঁকড়া চাষীদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস এর সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ আসাদ, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আশেক এস.বি. সাত্তার, নবলোক’র প্রকল্প সমন্বয়কারী মোঃ মোস্তাফিজুর রহমান ও ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর জাকির হোসাইন। কর্মশালার অতিথি ও এনজিও কর্মকতার্রা কিভাবে আবহাওয়ার সাথে খাপ খাইয়ে কাঁকড়া চাষাবাদ, বাজারজাতকরণ, আয় বৃদ্ধি ও কর্মসংস্থানের সৃষ্টি করা যায় এবং নতুন নতুন উদ্যোক্তা বাড়ানো যায় সেই সব বিষয় চাষী ও ব্যবসায়ীদের পরামর্শ দেয়ার পাশাপাশি নানাবিধ সমস্যা নিয়ে উম্মুক্ত আলোচনা করেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুদ করা সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।