সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রাতারগুল ওয়াচ টাওয়ার ঝুঁকিপূর্ণ ঘোষণা | চ্যানেল খুলনা

রাতারগুল ওয়াচ টাওয়ার ঝুঁকিপূর্ণ ঘোষণা

২০১৪ সালে সিলেটের গোয়ানাইঘাট উপজেলার জলারবন রাতারগুলে ওয়াচটাওয়ার নির্মাণ করেছিলো বনবিভাগ। দর্শনার্থীদের এক জায়গায় দাঁড়িয়ে পুরো বন দেখার সুবিধার্থে এ টাওয়ার নির্মাণ করার কথা সেসময় জানিয়েছিলেন বনের কর্মকর্তারা। তবে নির্মাণের ছয় বছরের মধ্যেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বনের ভেতরে নির্মিত এই টাওয়ারটি। এই টাওয়ারকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে দর্শনার্থীদের উঠতে নিষেধাজ্ঞা জারি করছে বনবিভাগ।
সোমবার (২১ সেপ্টেম্বর) সিলেট বন বিভাগের সারি রেঞ্জের রেঞ্জ অফিসার সাদ উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, র্দীঘদিন ধরেই ওয়াচ টাওয়ারটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ইতোমধ্যে আমরা একসঙ্গে পাঁচজনের বেশি দর্শনার্থী এ টাওয়ারে না ওঠার নির্দেশনা দিয়ে সাইনবোর্ড টাঙিয়ে ছিলাম। কিন্তু দর্শনার্থীরা তা মানছেন না। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। তাই আমরা এই টাওয়ারে দর্শনার্থী ওঠা আপাতত নিষিদ্ধ করছি।

সাদ উদ্দিন আরো জানান, পরবর্তী সময়ে প্রকৌশলীদের সঙ্গে কথা বলে এই টাওয়ারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মসজিদ-মন্দিরে সমান অনুদান দেওয়া হচ্ছে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী

সংসদীয় ব্যবস্থার আধুনিকায়নে ভারতের সহযোগিতা চান ডেপুটি স্পিকার

বোয়িং কেনায় ধন্যবাদ, তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।