সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাজনীতিকদের বাসভবনে হামলা নষ্ট রাজনীতির বহি:প্রকাশ, অভিযোগ খুলনা নাগরকি ঐক্যের | চ্যানেল খুলনা

রাজনীতিকদের বাসভবনে হামলা নষ্ট রাজনীতির বহি:প্রকাশ, অভিযোগ খুলনা নাগরকি ঐক্যের

খুলনা সদর থানা আয়োজিত নাগরিক ঐক্যের কর্মীসভায় স্থানীয় নেতৃবৃন্দ বলেছেন বিরোধী মতাদর্শের রাজীনতিকদের বাসভবনে হামলা নষ্ট রাজনীতির বহি:প্রকাশ মাত্র। বাসভবনে হামলা করে প্রতিপক্ষ ও রাজনৈতিক আদর্শকে ধ্বংস করা যায় না। এটি তাদের ফ্যাসিবাদী চরিত্রের বহি:প্রকাশ। এর বিরুদ্ধে গণতন্ত্রমনা শক্তির ঐক্য প্রয়োজন
গতকাল হাদিস পার্ক এলাকায় অনুষ্ঠিত এ কর্মীসভায় নেতৃবৃন্দ এ আহ্বান জানান। নেতৃবৃন্দ বলেন, ভিন্ন মতের রাজনীতিকদের বাসভবনে পরিবারের সদস্যরা সবাই রাজনীতির সাথে সম্পৃক্ত নন। এ হামলার মধ্যদিয়ে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। যার মধ্যদিয়ে দক্ষিণাঞ্চলে বিরোধী শিবিরে আতঙ্ক বিরাজ করছে। খুলনা ওয়াসার পানির দাম কমানো এবং সুন্দরবনে কীটনাশক দিয়ে মৎস্য শিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য নেতৃবৃন্দ আহ্বান জানান। সদর থানা শাখার আহ্বায়ক আলী মুসা মিয়া সভাপতিত্ব করেন। বক্তৃতা করেন নগর শাখার সদস্য সচিব কাজী মোতাহার রহমান্ বাবু, লবণচরা থানা শাখার সদস্য সচিব সঞ্জয় দেবনাথ, মীর রবিউল ইসলাম, ঈসা সানা ও কাজী আলমগীর হোসেন। সভায় স্থানীয় ক্যাব কর্মকর্তা আব্দুস সালাম মন্টু নাগরিক ঐক্যে যোগদান করেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।