সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রসায়নে নোবেল পেলেন অঁরি কাগান ও কেনসো সোয়াই | চ্যানেল খুলনা

রসায়নে নোবেল পেলেন অঁরি কাগান ও কেনসো সোয়াই

অ্যাসিমেট্রিক অর্গানিক সিন্থেসিসে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২০২৬ সালের রসায়নে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন ফরাসি রসায়নবিদ অঁরি বি কাগান ও জাপানি রসায়নবিদ কেনসো সোয়াই।

বুধবার বাংলাদেশ সময় বেলা ৩টা ৪৫ মিনিটে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস তাঁদের নাম ঘোষণা করে। ‘অ্যাসিমেট্রিক অর্গানিক সিন্থেসিসে নন-লিনিয়ার ইফেক্টস ও অটো ক্যাটালিসিস’ আবিষ্কারের জন্য তাঁদের এ পুরস্কার দেওয়া হয়েছে।

তাঁদের গবেষণা রাসায়নিক বিক্রিয়ায় একটি নির্দিষ্ট ‘দর্পণ রূপ’ বা মিরর ইমেজ তৈরির পথ সহজ করেছে। এর ফলে ওষুধ, সুগন্ধি ও নতুন উপাদান তৈরিতে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

কিছু অণু, যেমন অ্যামিনো অ্যাসিড, একে অপরের দর্পণ প্রতিবিম্বের মতো দুটি রূপে থাকতে পারে। বিষয়টি বোঝাতে ডান ও বাঁ হাতের উদাহরণ দেওয়া যায়—দুটি হাত দেখতে একই রকম হলেও একটির ওপর আরেকটি পুরোপুরি মেলে না। অণুর এই বৈশিষ্ট্যকে বলা হয় ‘কাইরালিটি’।

প্রকৃতিতে জীবদেহের অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে সাধারণত একটি নির্দিষ্ট প্রতিবিম্বরূপই দেখা যায়। অথচ গবেষণাগারে রাসায়নিক বিক্রিয়ায় প্রায়ই দুই রূপ সমানভাবে তৈরি হয়। প্রকৃতিতে কীভাবে একটি রূপ প্রাধান্য পেল, তা দীর্ঘদিনের বৈজ্ঞানিক রহস্য ছিল।

অঁরি কাগানের গবেষণা নির্দিষ্ট দর্পণ রূপ তৈরির জন্য রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণের নতুন পথ দেখায়। অন্যদিকে কেনসো সোয়াই এমন একটি বিক্রিয়া উদ্ভাবন করেন, যেখানে সামান্য প্রাথমিক আধিপত্য নিজেই বাড়তে বাড়তে একটি নির্দিষ্ট দর্পণ রূপকে প্রাধান্য দিতে পারে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

রসায়নে নোবেল পেলেন অঁরি কাগান ও কেনসো সোয়াই

উচ্চশক্তির নিউট্রিনো শনাক্তে অবদানে পদার্থে নোবেল পেলেন হালজেন

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

যন্তর মন্তরে নারী সাংবাদিকদের যৌন হয়রানির অভিযোগ, তদন্তে ক্রাইম ব্রাঞ্চ

নিজের জীবন বাঁচাতে লড়ছিলেন পাইলট

বিশ্বজুড়ে বড় খাদ্যসংকটের আশঙ্কা, সতর্ক করলেন জয়শঙ্ক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।