সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতিরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান নগর বিএনপির | চ্যানেল খুলনা

রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতিরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান নগর বিএনপির

চ্যানেল খুলনা ডেস্কঃ পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতিরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে খুলনা মহানগর বিএনপি। বিবৃতিতে নেতৃবৃন্দ পবিত্র মাহে রমজানকে সামনে রেখে রমযান উপকরণ যেমন ছোলা, চিড়া, মুড়ি, খেসারী ডাল, চিনির মূল্য হু হু করে বাড়ছে। সরকার বলছে পর্যাপ্ত মজুত আছে, জনমনে প্রশ্ন তাহলে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ কি ? করোনাভাইরাসে মানুষ কর্মহীন হয়ে পড়েছে, জীবন-জীবিকা থমকে গেছে। ত্রাণের অপেক্ষায় মানুষ. মিলছেনা ত্রান। সীমিত ত্রান বন্টনও দলীয়করণ ও একই ব্যক্তি একাধিক তালিকায়। ১০ টাকায় ওএমএস চাল বিক্রির কার্ড তৈরীতে দীর্ঘ কালক্ষেপন সবমিলিয়ে ব্যর্থ সরকার প্রশাসন ব্যবস্থাপনা একমুখী ও প্রায় সর্বত্র মিডিয়ায় চলছে গুনকীর্তন।
বিবৃতিতে নেতৃবৃন্দ সরকার ও প্রশাসনকে কর্মপরিকল্পনা তৈরি করে বহুমুখী কার্যক্রম পরিচালনার দাবি জানিয়েছেন। সেক্ষেত্রে বিএনপি মনে করে-
ক) পবিত্র মাহে রমজানকে সামনে রেখে দ্রুত পৃথক কমিটি গঠন করে বাজার তদারকির ব্যবস্থা করা;
খ) টিসিবি’র সক্ষমতা বাড়িয়ে বেশী পণ্য বিক্রয়ের ব্যবস্থা করা;
গ) দেশের বড় বড় আমদানীকারকদের আমদানীকৃত পণ্য বিক্রয় মনিটরিং করা;
ঘ) ১০ টাকার ওএমএস চাল বিক্রয় প্রক্রিয়া সহজ করে পূর্বের ন্যায় নি¤œ আয়ের মানুষের এলাকায় খোলা বাজারে বিক্রয়ের ব্যবস্থা করা।
বিবৃতিতে নেতৃবৃন্দ পবিত্র মাহে রমজান উপলক্ষে ভোগ্যপণ্য বিক্রয়ের ক্ষেত্রে ব্যবসায়ীদের মানবিক হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, দেশের এই সংকটময় মুহুর্তে অধিক মুনাফা না করে আরও বেশী উদার হওয়ার আহ্বান জানান। একই সাথে নিরন্ন মানুষের পাশে থেকে সকলকে খাদ্য সামগ্রি বিতরণের আহ্বান জানানো হয়।
বিবৃতিদাতারা হলেন, বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম দাদুভাই, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, আব্দুল জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এ্যাড. ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, মোঃ ইকবাল হোসেন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, এসএম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।-প্রেস বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

দিঘলিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও ককটেলসহ আটক ৭

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।