সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
যৌন নিপীড়নের মামলায় এফবিআইয়ের হাতে বাংলাদেশি গ্রেপ্তার | চ্যানেল খুলনা

যৌন নিপীড়নের মামলায় এফবিআইয়ের হাতে বাংলাদেশি গ্রেপ্তার

যৌন নিপীড়নের বৈশ্বিক চক্র সংক্রান্ত একটি মামলায় জোবাইদুল আমিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এফবিআই। মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জোবাইদুল বাংলাদেশি নাগরিক।

মালয়েশিয়া থেকে গ্রেপ্তারের পর গত বুধবার জোবাইদুলকে যুক্তরাষ্ট্রের আলাস্কায় নেওয়া হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার অঙ্গরাজ্যটির আদালতে তাঁকে হাজির করার কথা। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তি শিশু যৌন নিপীড়নের একটি বৈশ্বিক চক্র পরিচালনা করতেন।

আদালতের নথির বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের জুলাইয়ে ২৮ বছর বয়সী জোবাইদুলের বিরুদ্ধে ফেডারেল গ্র্যান্ড জুরি অভিযোগ গঠন করে। এতে বলা হয়, আলাস্কাসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য এবং বিদেশে থাকা কয়েক’শ অপ্রাপ্তবয়স্ককে নিপীড়নের সঙ্গে তিনি জড়িত ছিলেন।

অভিযোগ অনুযায়ী, জোবাইদুল অপ্রাপ্তবয়স্কদের খুঁজে বের করতে এবং তাদের চাপ দিয়ে আপত্তিকর ছবি ও ভিডিও তৈরি করাতে সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপ ব্যবহার করতেন। এর মধ্যে ছিল ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাট। যুক্তরাষ্ট্রে অভিযোগ গঠনের আগে জোবাইদুল মালয়েশিয়ার একটি মেডিকেল স্কুলে পড়াশোনা করতেন। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে তাঁর বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফি সংরক্ষণ ও তৈরি করার সঙ্গে সংশ্লিষ্ট ১৩টি অভিযোগ আনা হয়।

জোবাইদুলকে ধরতে মালয়েশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে এএফবিআই ও বিচার বিভাগ যৌথভাবে কাজ করছিল। গ্রেপ্তারের পর গত বুধবার তাঁকে মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রের আলাস্কায় নেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডির উদ্ধৃতিতে বলা হয়েছে, ‘বিশ্বজুড়ে শত শত অপ্রাপ্তবয়স্ক ভুক্তভোগীর ওপর নির্যাতনের অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে মালয়েশিয়া থেকে ফিরিয়ে আনা হয়েছে। বিদেশে লুকিয়ে থাকা অপরাধীদের খুঁজে বের করতে প্রশাসনের জোরদার প্রচেষ্টার এটি আরেকটি সফল উদাহরণ।’

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দোষী সাব্যস্ত হলে জোবাইদুলের ২০ বছর থেকে সর্বোচ্চ আজীবন কারাদণ্ড হতে পারে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলায় বহু মার্কিন সেনা নিহতের দাবি

নেপালে বন্যার ধ্বংসস্তূপে ৩ দিন, জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে বাংলাদেশের অবস্থান নজরে রাখছে ভারত

এবার সংবাদমাধ্যমের কণ্ঠরোধের মামলায় ফাঁসছে ট্রাম্প প্রশাসন

নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার শঙ্কা, উদ্ধারকাজ স্থগিত

ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়: সৌদি আরব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।