সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
যুক্তরাষ্ট্রে মাদক সম্রাট ‘এল চাপো’র স্ত্রী গ্রেপ্তার | চ্যানেল খুলনা

যুক্তরাষ্ট্রে মাদক সম্রাট ‘এল চাপো’র স্ত্রী গ্রেপ্তার

মেক্সিকোর মাদক সম্রাট জোয়াকুইন ‘এল চাপো’ গুজম্যানের স্ত্রীকে মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ওয়াশিংটনের বাইরে ডালাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খবর এএফপি’র।

বিচার বিভাগ জানায়, ৩১ বছর বয়সী ইমা কোরোনাল আইজপুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে আমদানির জন্য কোকেন, হেরোইন ও মারিজুয়ানা পাচারের ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।

মেক্সিকোর কুখ্যাত মাদক চোরাকারবারী গ্রুপের অন্যতম সিনালোয়া কার্টেলের নেতা হচ্ছেন গুজম্যান।
আদালতে মামলার বিবরণীতে বলা হয়, তিনি যুক্তরাষ্ট্রে শত শত টন মাদক সরবরাহ পরিচালনা করেন এবং তার পক্ষ ত্যাগ করা ব্যক্তিদের হত্যায় তার হাত রয়েছে।
বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে ২০১৭ সালে গুজম্যানকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয় এবং বিচারে দোষী সাব্যস্ত করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
এ মাদক সম্রাটকে মার্কিন কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের দু’বছর পর এ সাজা ঘোষণা করা হয়।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

লেবাননে হামলার পর বন্ধ হরমুজ প্রণালী, দাবি ইরানি সংবাদমাধ্যমের

ইরান ভালোমতো আলোচনা না করলে বুঝবে ট্রাম্প হেলাফেলা করার লোক নন

খুলে দেওয়া হলো হরমুজ, শুরু হলো জাহাজ চলাচল

ইরানের সঙ্গে গভীরভাবে কাজ করব, সেখানে আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হবে না

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।