সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
যুক্তরাষ্ট্রে করোনা মোকাবেলায় জরুরি অবস্থা ঘোষণা ট্রাম্পের | চ্যানেল খুলনা

যুক্তরাষ্ট্রে করোনা মোকাবেলায় জরুরি অবস্থা ঘোষণা ট্রাম্পের

চ্যানেল খুলনা ডেস্কঃ করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় মার্কিন যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৩ মার্চ) স্থানীয় সময় বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ জরুরি অবস্থা ঘোষণা করেন। খবর রয়টার্সের।

হোয়াইট হাউজের রোজ গার্ডেনে আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমি জাতীয়ভাবে জরুরি অবস্থা ঘোষণা করছি। করোনাভাইরাস মোকাবিলায় সকল রাজ্যে জরুরি কেন্দ্র খোলা হবে।
এদিকে চীনের চেয়ে ইউরোপের দেশগুলোতে প্রতিদিন করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়া ও মৃত্যুহার বাড়ায় ইউরোপকে মহামারির কেন্দ্রস্থল ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)।

করোনা ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বব্যাপী পাঁচ হাজারের বেশি মানুষ মারা যাওয়া একটি ‘করুণ মাইলফলক।

এর আগে সংস্থাটি করোনা ভাইরাসকে বিশ্ব মহামারি ঘোষণা দেয়। চীন থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী ভাইরাস ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে বিশ্বের ১৩৫ দেশ ও অঞ্চলে। ইউরোপের দেশ ইতালি, স্পেনে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ইতালির ছয় কোটি মানুষই রয়েছে কোয়ারেন্টাইনে। স্পেন ঘোষণা করেছে জরুরি অবস্থা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলায় বহু মার্কিন সেনা নিহতের দাবি

নেপালে বন্যার ধ্বংসস্তূপে ৩ দিন, জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে বাংলাদেশের অবস্থান নজরে রাখছে ভারত

এবার সংবাদমাধ্যমের কণ্ঠরোধের মামলায় ফাঁসছে ট্রাম্প প্রশাসন

নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার শঙ্কা, উদ্ধারকাজ স্থগিত

ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়: সৌদি আরব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।