সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
যুক্তরাষ্ট্র সিরিয়া থেকে ইসরাইলে তেল পাঠাচ্ছে : সাবেক মার্কিন রাষ্ট্রদূত | চ্যানেল খুলনা

যুক্তরাষ্ট্র সিরিয়া থেকে ইসরাইলে তেল পাঠাচ্ছে : সাবেক মার্কিন রাষ্ট্রদূত

সিরিয়ার জনগণের সম্পদ তেল চুরি করে মার্কিন সেনারা অন্য কোথাও পাচার করছেন। ধারণা করা হচ্ছে, সম্ভবত ইহুদিবাদী ইসরাইলেই তা পাঠানো হচ্ছে।

ইরানের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে দেওয়া সাক্ষাৎকারে আমেরিকার রাজনৈতিক বিশ্লেষক, লেখক এবং সৌদি আরবে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত জে. মাইকেল স্প্রিং ম্যান এ কথা বলেছেন।

তিনি বলেন, সিরিয়ার তেল এবং অন্য প্রাকৃতিক সম্পদ লুটপাট করার জন্য আমেরিকা ইরাক থেকে শত শত সেনা এবং বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র সিরিয়ায় নিয়ে গেছে। সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা এবং দেইর আজ-জাওয়ার প্রদেশের এসব সেনা ও অস্ত্র মোতায়েন করা হয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ইরাক থেকে ২০০ সেনাকে আকাশপথে সিরিয়ার আশ-শাদ্দাদি শহরে নেওয়া হয়েছে। হাসাকা প্রদেশের রাজধানী থেকে ৬০ কিলোমিটার দক্ষিণে আশ-শাদ্দাদি শহরের অবস্থান।

তেল চুরি করা প্রসঙ্গে স্প্রিংম্যান বলেন, ইরাকে সেনা মোতায়েন রেখে দেশটিতে দখলদারিত্ব কায়েম করে রেখেছে আমেরিকা এবং সিরিয়াতেও তারা একইভাবে দখলদারিত্ব অব্যাহত রাখতে চাই যাতে সেখানকার তেল চুরি করা যায় এবং সেই তেল অন্য কোথাও পাচার করা যায়।

তবে আমেরিকায় এই তেল মূলত বর্ণবাদী রাষ্ট্র ইসরাইলে পাচার করছে বলে ধারণা করা হচ্ছে। মাইকেল স্প্রিংম্যান আরও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি ও জাপান দখল করে রেখেছিল যুক্তরাষ্ট্র।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে মজার প্রতিক্রিয়া জানাল ইরান

রাস্তায় সিসিটিভি বসিয়ে সেনা চলাচলের তথ্য পাকিস্তানে পাচার, পাঞ্জাবে গ্রেপ্তার একজন

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ইরানেই থাকবে, মোজতবা খামেনির নির্দেশ

বেইজিং সফরে পুতিন: ২০ চুক্তি স্বাক্ষর, আরও ২০টির সম্ভাবনা

যুদ্ধের ক্ষতিপূরণসহ যুক্তরাষ্ট্রের কাছে যেসব দাবি জানিয়েছে ইরান

সরকারি টাকায় ডেটিং করে বেড়াচ্ছেন এফবিআইপ্রধান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।