সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
যশোরের শার্শায় বিলুপ্ত তক্ষক সাপসহ দু'পাচারকারী আটক | চ্যানেল খুলনা

যশোরের শার্শায় বিলুপ্ত তক্ষক সাপসহ দু’পাচারকারী আটক

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

যশোরের শার্শায় অভিযান চালিয়ে বিলুপ্ত প্রায় বন্যপ্রাণী তক্ষক সাপসহ করিম হোসেন (৪৮) ও মামুনুর রশীদ (৪২) নামে দু’ পাচারকারীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৯ মে) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার উলাশী ইউনিয়নের মাটিপুকুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটক করিম হোসেন মাটিপুকুর গ্রামের মৃত হাসেম আলী ব্যাপারীর ছেলে ও মামুনুর রশীদ মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের আব্দুল হান্নানের ছেলে।

পুলিশ জানায়, বন্যপ্রানী পাচারের গোপন খবরে, এসআই হযরত আলী ও এসআই সোহানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মাটিপুকুর গ্রামে অভিযান চালিয়ে আসামী করিম হোসেন ও মামুনুর রশীদকে আটক করেন। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আসামী করিমের বসত ঘরের ভিতরে প্লাস্টিকের বাস্কেটের ভিতর রাখা বন্য প্রাণী একটি তক্ষক সাপ উদ্ধার করে।

পুলিশ আরো জানায়, আসামী করিম হোসেনের বিরুদ্ধে থানায় একই অপরাধের আরো একটি মামলা রয়েছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ কেএম রবিউল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এ সংক্রান্তে থানায় মামলা রুজু করা হয়েছে এবং আটকদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫১০ মেট্রিকটন চাল আমদানি

ভারত থেকে বেনাপোল বন্দরে ১২৫ টন বিস্ফোরক দ্রব্য আমদানি

শার্শায় বিদেশ ফেরত বাবলুর বাণিজ্যিক ভাবে দুম্বা চাষে সফলতা

যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানীর মামলা

বেনাপোল বন্দরে চাঁদাবাজির অভিযোগে বাণিজ্যিক সংগঠনের সংবাদ সম্মেলন

যশোরে দোকানে চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।