সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
যশোরে সড়কে ঝরল স্কুলছাত্রের প্রাণ | চ্যানেল খুলনা

যশোরে সড়কে ঝরল স্কুলছাত্রের প্রাণ

চ্যানেল খুলনা ডেস্কঃনিরাপদ সড়ক দিবসে যশোরে ট্রাক চাপায় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহতের নাম মহিদুল ইসলাম।মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের নতুন খয়েরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মহিদুল যশোর শহরের আরবপুর পাওয়ারহাউজ এলাকার মাহাবুর রহমানের ছেলে। সে যশোর দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

যশোর কোতোয়ালী থানার এসআই মনিরুজ্জামান জানান, মহিদুল বাইসাইকেলযোগে স্কুলে যাচ্ছিল। নতুন খয়েরতলা আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের সামনে পৌঁছালে পেছন থেকে ঝিনাইদহগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় চালক ট্রাকটি ফেলে পালিয়ে যায়।

পরে ট্রাকটি জব্দ করা হয়েছে। একই সঙ্গে নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।