সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
যশোরে বাসের ধাক্কায় বাবা-মেয়ে নিহত, বাসে আগুন জনতার | চ্যানেল খুলনা

যশোরে বাসের ধাক্কায় বাবা-মেয়ে নিহত, বাসে আগুন জনতার

যশোরের পুলেরহাট বাজারে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ে নিহত এবং মা ও অপর মেয়েসহ তিনজন আহত হয়েছেন। এসময় স্থানীয় জনগণ বাসটিতে আগুন ধরিয়ে দেয়। নিহতরা হচ্ছেন খুলনার মুজগুন্নীর রুবেল (৩৪) ও তার মেয়ে ঐশী (১০)। আহত হয়েছেন নিহত রুবেলের স্ত্রী জেসমিন (২৮) ও সাড়ে চার বছরের অপর মেয়ে সায়েবা এবং পথচারী কৃষ্ণবাটি গ্রামের ওসমান (১৯)।

আহত জেসমিন জানান, তার বাবার বাড়ি শার্শার বহিলাপোতা থেকে স্বামীর বাড়ি খুলনার মুজগুন্নী যাচ্ছিলেন। পথে যশোর-বেনাপোল সড়কের পুলেরহাট বাজারে তারা দুর্ঘটনার শিকার হন। ঈদের ছুটিতে তারা বহিলাপোতায় গিয়েছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে বেনাপোলগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ১০ বছরের ঐশীর মাথা বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তার বাবা রুবেলকেও মৃত ঘোষণা করেন।

এদিকে ঘাতক বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টাকালে পথচারী ওসমানকে ধাক্কা দেয়। এ সময় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ও পুলিশ এসে আগুন ও পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

যশোরে অর্ধশতাধিক যাত্রীসহ চলন্ত বাসে আগুন

স্বাধীনতা দিবস উপলক্ষে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলে গার্ড অব অনার প্রদান

সরকারি ছুটির মধ্যেই খোলা থাকবে বেনাপোল বন্দর

শার্শা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভারতে আটক ৭ বাংলাদেশীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আমদানিকৃত ৬ কোটি টাকার পন্য চালান আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।