সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
যশোরে ওসি মোয়াজ্জেম হোসেনের কারাদন্ড | চ্যানেল খুলনা

যশোরে ওসি মোয়াজ্জেম হোসেনের কারাদন্ড

যশোরে চেক ডিজঅনার মামলায় পুলিশের পরিদর্শক মোয়াজ্জেম হোসেনের এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও ছয় লাখ ৪০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে আদালত। তিনি ঝিনাইদহের বেড়বাড়ি গ্রামের ইব্রাহিম মোল্লার ছেলে। বুধবার যুগ্ম দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এ আদেশ দেন।

মোয়াজ্জেম হোসেন বর্তমানে খুলনা ডিআইজি অফিসে সংযুক্ত রয়েছেন। এক সময় তিনি যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে কর্মরত ছিলেন। একই সাথে আসামি আদালতে হাজির না হওয়ার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

এরআগে গত বছরের ৬ নভেম্বর ঝিকরগাছার কৃষ্ণনগর গ্রামের অ্যাডভোকেট মাহবুব আলম বাদী হয়ে যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। সিনিয়র বিচারক গৌতম মল্লিক অভিযোগটি গ্রহণ করে আসামির প্রতি সমন জারি করেন।

মামলায় বাদী উল্লেখ করেন, তিনি যশোর আইনজীবী সমিতির সদস্য। পুলিশ পরিদর্শক মোয়াজ্জেম হোসেন তার পরিচিত ও ঘনিষ্ঠজন ছিলেন। মোয়াজ্জেম হোসেনের টাকার প্রয়োজন হওয়ায় অল্প দিনের মধ্যে পরিশোধের অঙ্গীকার করে বাদীর কাছ থেকে ৬ লাখ ৪০ হাজার টাকা ধার নেন। পরে মোয়াজ্জেম হোসেন ধারের টাকা পরিশোধ না করে ঘোরাতে থাকেন। এক পর্যায়ে তাকে চাপ দিলে গত বছরের ২ সেপ্টেম্বর সোনালী ব্যাংক বাগেরহাট শাখার একটি চেকে ৬ লাখ ৪০ হাজার টাকা লিখে স্বাক্ষর করে দেন। ১৬ সেপ্টেম্বর চেক ব্যাংকে জমা দিলে পর্যাপ্ত টাকা না থাকায় ডিজঅনার হয়। পরবর্তীতে মোয়াজ্জেম হোসেনকে ওই বছরের ৩ অক্টোবর লিগ্যাল নোটিশের মাধ্যমে টাকা দেয়ার জন্য অনুরোধ করলেও পাওনা টাকা ফেরত দেন না। অবশেষে টাকা আদায়ে ব্যর্থ হয়ে বাদী আদালতে মামলা করেন। বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষণা করে আদালত।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫১০ মেট্রিকটন চাল আমদানি

ভারত থেকে বেনাপোল বন্দরে ১২৫ টন বিস্ফোরক দ্রব্য আমদানি

শার্শায় বিদেশ ফেরত বাবলুর বাণিজ্যিক ভাবে দুম্বা চাষে সফলতা

যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানীর মামলা

বেনাপোল বন্দরে চাঁদাবাজির অভিযোগে বাণিজ্যিক সংগঠনের সংবাদ সম্মেলন

যশোরে দোকানে চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।