সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
যশোর জেলায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত সুমন ভক্ত | চ্যানেল খুলনা

যশোর জেলায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত সুমন ভক্ত

যশোর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন বেনাপোল পোর্ট থানার ওসি সুমন ভক্ত। এই থানায় যোগদান করার পর থেকেই পেশাদারিত্বের সঙ্গে কাজ করে সুনাম অর্জন করেন তিনি।

যশোর পুলিশ সুপার কার্যালয়ে মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোঃ মাসুদ আলম শ্রেষ্ঠ ওসি সুমন ভক্ত’র হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

পুলিশ সূত্র জানিয়েছে, মামলা তদন্ত, মাদক উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিলসহ পুলিশের যাবতীয় কাজে চৌকস দক্ষতার জন্য শ্রেষ্ঠ ওসি হিসেবে সুমন ভক্তকে নির্বাচিত করা হয়েছে।

অনুভূতি জানিয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, পুরস্কারটি পেয়ে আমি খুবই খুশি এবং অনুপ্রাণিত। এ পুরস্কারটি আমার দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে দিয়েছে এবং ভালো কাজ করতে আরও উৎসাহী করবে। ভালো কাজ করার কমিটমেন্ট ধরে রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

জ্বালানি তেল পাচারের আশঙ্কা, সীমান্তে বিজিবির টহল জোরদার

শার্শায় ভোক্তা অধিকারের অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা

যশোরের শার্শায় পল্লী চিকিৎসক আল-আমিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

শার্শায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

যশোরের শার্শায় আল আমিন হোসেন নামে এক পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যা

যশোরে যুবকের পেটে মিলল ২২০০ ইয়াবা বড়ি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।