সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
যমুনা ছাড়লেন সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস | চ্যানেল খুলনা

যমুনা ছাড়লেন সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তাঁর সরকারি বাসভবন যমুনা ছেড়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে তিনি বাসভবন ছাড়েন। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম ফেসবুকের এক পোস্টে জানান, বিদায়কালে ড. ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে।

শামসুল ইসলাম আজ বিকেল ৪টা ২২ মিনিটে তাঁর ফেসবুকে প্রধান উপদেষ্টার সঙ্গে ছবি প্রকাশ করে লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে রাজধানীর মিন্টো রোডের বাসভবন যমুনা থেকে সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিদায়কালে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন প্রতিনিধিদলটি।’

সরেজমিন দেখা যায়, সাবেক প্রধান উপদেষ্টার গাড়িবহরে বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) সদস্যদের একাধিক গাড়ি ছিল। তাঁর গাড়িবহরটি যমুনা থেকে বের হয়ে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের দিকে এগিয়ে যায়। যমুনা ছেড়ে গুলশানের বাসায় ওঠার কথা রয়েছে মুহাম্মদ ইউনূসের।

রাজধানীর হেয়ার রোডের ৩০ নম্বরে অবস্থিত যমুনা সাড়ে তিন একরের মতো জায়গাজুড়ে বিস্তৃত। এই বাড়িটি সংস্কারের পর এটিকে প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে রূপান্তর করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই বাড়িতে ওঠার কথা রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

বাংলাদেশ-চীন ১৩টি সমঝোতা স্মারক সই

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

রোহিঙ্গাদের ১৩৭ কোটি টাকার মানবিক সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া

বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য আস্থার পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার: মাহদী আমিন

জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য সমন্বিত পদক্ষেপ নিতে ডব্লিউইএফের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।