সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ময়ূর নদীর ২৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ | চ্যানেল খুলনা

ময়ূর নদীর ২৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

চ্যানেল খুলনা ডেস্কঃখুলনার ময়ূর নদী দখল করে নির্মাণ করা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার ৪তলা ভবনের আংশিকসহ আরও ১০টি সেমিপাকা স্থাপনা উচ্ছেদ করা হয়। এনিয়ে গত ৩ দিনে নদী দখল করে নির্মাণ করা ২৮টি স্থাপনা উচ্ছেদ করা হলো।
কেসিসির বৈষয়িক কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার জানান, মঙ্গলবার সকাল থেকে উচ্ছেদ কর্মীরা ৪ তলা ভবনের বাকি অংশ ভাঙার কাজ শুরু করে। পাশাপাশি নদী দখল করে নির্মাণ করা আরও ১০টি সেমিপাকা স্থাপনা ভেঙ্গে ফেলা হয়েছে। গতকাল পর্যন্ত কাশেমনগর এলাকার সব অবৈধ স্থাপনা ভাঙার কাজ শেষ হয়েছে। বুধবার থেকে নিরালা এলাকায় নদীর অবৈধ দখল ভাঙার কাজ শুরু করা যেতে পারে।
খুলনার জেলা প্রশাসক মোঃ হেলাল হোসেন জানান, নদী ও খাল দখল করে নির্মাণ করা ৩৮২টি অবৈধ স্থাপনা রয়েছে। সব স্থাপনা অপসারণ করা পর্যন্ত উচ্ছেদ অভিযান চলবে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।