সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মোড়েলগঞ্জে সেই ১০৪ বছরের ছখিনা বেগমের দায়িত্ব নিলেন ইউএনও | চ্যানেল খুলনা

মোড়েলগঞ্জে সেই ১০৪ বছরের ছখিনা বেগমের দায়িত্ব নিলেন ইউএনও

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোড়েলগঞ্জের বারইখালী ইউনিয়নের উত্তর সুতালড়ী গ্রামের ১০৪ বছরের ছখিনা বেগম পায়নি বয়স্ক ভাতা, বিধবা ভাতা সহ সরকারি কোন সুযোগ সুবিধা এ ঘটনায় এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বিষয়টি নজরে নিয়ে সেই বার্ধক্য ছখিনা বেগমের সকল দায় দায়িত্ব নিলেন।

আনুষ্ঠানিকভাবে তার দপ্তরে দুপুর ১টায় ছখিনা বেগমকে তার পাশের চেয়ারে বসিয়ে চা নাস্তা খাওয়ান পরে পারিবারিক খোজ খবর নিয়ে বয়স্ক ভাতার বই তুলে দেন তার হাতে। শুধু বয়স্ক ভাতার কার্ড দিয়েই তার দায়িত্ব শেষ নয় বলে জানালেন নির্বাহী কর্মকর্তা আজ থেকে এ বৃদ্ধ মাথার ভরন পোষন, তার বেদখলকৃত জমি উদ্ধার, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসার সকল প্রকার দায় দায়িত্ব নিলেন তিনি।

এ সময় আনুষ্ঠানিকভাবে এ বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মো. রায়হান কবীর, ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান লাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, শিক্ষা অফিসের সহকারি শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন, অসীম কুমার সরকার, রিপন চন্দ্র মন্ডল, শিক্ষক হোসনে আরা হাসি, রবিন্দ্রনাথ সহ বিভিন্ন কর্মকর্তা সাংবাদিকবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, শুধু এ রকম ছখিনা বেগম নয় সমাজের অবহেলিত নিস্পেশিত সাধারণ মানুষের কথা ভেবে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষনিক চিন্তা চেতনায় নিজেকে নিয়োজিত রাখেন। সে ক্ষেত্রে বিভিন্ন সামাজিক উন্নয়নমৃলক কর্মকান্ডে সরকারি সুযোগ সুবিধা দিচ্ছেন সরকার।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।