সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মোড়েলগঞ্জে নৌকায় ভোট চেয়ে চেয়ারম্যান বাদশার মোটর শোভাযাত্রা | চ্যানেল খুলনা

মোড়েলগঞ্জে নৌকায় ভোট চেয়ে চেয়ারম্যান বাদশার মোটর শোভাযাত্রা

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে আসন্ন ৩য় ধাপের পৌর নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী এসএম মনিরুল হক তালুকদারের পক্ষে নৌকায় ভোট চেয়ে মঙ্গলবার বেলা ১১ টায় মোটর শোভাযাত্রা করেছেন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা।
জিউধরা ইউনিয়নের মাদ্রাসা বাজার থেকে বাগেরহাটের খানজাহান আলী(রঃ) মাজারের উদ্দেশ্যে ৩ শতাধিক মোটর সাইকেলের শোভাযাত্রা ও প্রচারাভিযানের নেতৃত্ব দেন জিউধরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাদশা । ৪র্থ বারের মত দলীয় নৌকা প্রতিক পেয়ে মেয়র এসএম মনিরুল হক টুঙ্গীপাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত শেষে খানজাহান আলী(রঃ) মাজার জেয়ারতের জন্য আসেন । দীর্ঘ ৪৪ কি.মি পথ পাড়ি দিয়ে এ মোটর শোভাযাত্রাটি জিয়ারতে অংশগ্রহন করে।
পথিমধ্যে মোরেলগঞ্জ ফেরিঘাটে সংক্ষিপ্ত পথসভায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ৩০ জানুয়ারী পৌর নির্বাচনে এসএম মনিরুল হক তালুকদারকে নৌকা প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান আওয়ামীলীগ নেতা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা ।
এসময় স্থানীয় আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।