সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মোড়েলগঞ্জে জনপ্রিয় সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল কাশেমের ইন্তেকাল | চ্যানেল খুলনা

মোড়েলগঞ্জে জনপ্রিয় সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল কাশেমের ইন্তেকাল

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের সাবেক ২য় বারের নির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম(৮৫) শেখ আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৯টায় ইন্তেকাল করছেন(ইন্নালিল্লাহে—রাজিউন)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ১মেয়ে সহ বহুগুনাগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার বিকেলে ৩টায় সিংজোড় চিংড়াখালী সিনিয়র আলিম মাদ্রাসা মাঠে জানাজা শেষে তার নিজ পাথুরিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য,মাওলানা আবুল কাশেম তার কর্মময় জীবনে একজন মানুষ গড়ার কারিগর হিসেবে সিংজোড় চিংড়াখালী সিনিয়র আলিম মাদ্রাসা, অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে অবসরে যান। ১৪ বছরের দু’ বারের নির্বাচিত একজন জনপ্রিয় চেয়ারম্যান হিসেবে সাধারণ মানুষের পাশে থেকে সমাজের অগ্রানী ভূমিকা রেখেছেন তিনি। এ ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।
এদিকে অধ্যক্ষ মাওলানা আবুল কাশেমের ইন্তেকালে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক বাগেরহাট জেলা বিএনপির উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক ড. কাজী মনিরুজ্জামান মনির, মাওলানা গোলাম আহাদ জোমাদ্দার, ছাত্রদল নেতা ফয়সাল আহম্মেদ, শোয়াইব শরীফ শোয়েব প্রমুখ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।