সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মোড়েলগঞ্জে চা দোকানিকে হত্যার ঘটনায় আটক ৩ | চ্যানেল খুলনা

মোড়েলগঞ্জে চা দোকানিকে হত্যার ঘটনায় আটক ৩

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোড়েলগঞ্জে চা দোকানি আবু হানিফ ফকিরকে(২৫) হত্যার ঘটনায় আজ  শুক্রবার
থানায় মামলা দায়ের হয়েছে। মা আকলিমাা বেগম অজ্ঞাতনামা আসামি দিয়ে মামলাটি করেন। পুলিশ এ ঘটনার সাথে জড়িত সন্দেহে
৩ যুুবককে আটক ও হত্যাকান্ড ব্যাবহৃত একটি দাও উদ্ধার করেছে। আটক যুবকরা হচ্ছেন, ভাটখালী গ্রামের তারিকুল সরদার(২০), বাদল শেখ(৩০) ও সাকিব শেখ(১৯)। এদেরকে শুক্রবার বেলা ২
টার দিকে বাগরহাট কোর্টে সোপর্দ করা হয়েছে। মোবাইল ফোনে বিকাশ একাউন্টের পিন নম্বর না দেওয়ায় আবু হানিফকে কুপিয়ে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। হত্যাকান্ডে ব্যাবহৃত একটি ধারাল দাও পুলিশ উদ্ধার করেছে। জানা গেছে, পূর্ব খারইখালী গ্রামের আবু হানিফের বিকাশ একাউন্টের এক লাখ টাকা হাতিয়ে নেওয়ার জন্য বুধবার দিবাগত রাত ১১টার দিকে তাকে কৌশলে ডেকে নেয় পরিচিত বন্ধুরা। তারা প্রথমে মোবাইল ফোনটি কেড়ে নেয়। পরে পিন কোড না বলায় আবু হানিফকে কুপিয়ে হত্যা করে লাশ খালে ফেলে দিয়ে ফোনটি নিয়ে চলে যায় ঘাতকেরা।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, মোবাইল ফোন থেকে টাকা নিতে ব্যার্থ হয়েই আবু হানিফকে দুর্বৃত্তরা হত্যা করে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। আলামত উদ্ধারহয়েছে। আটককৃতদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। তবে আবু হানিফের মোবাইল ফোনটি এখনো উদ্ধার করা যায়নি।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।