সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোহাম্মদ আল্লাবি ইরাকের নতুন প্রধানমন্ত্রী | চ্যানেল খুলনা

মোহাম্মদ আল্লাবি ইরাকের নতুন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্কঃইরাকের নতুন প্রধানমন্ত্রী হিসেবে মোহাম্মদ তৌফিক আল্লাবিকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বারহাম সালিহ। আল্লাবি এর আগে ইরাকের যোগাযোগমন্ত্রী দায়িত্ব ছিলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, প্রেসিডেন্ট বারহাম সালিহ শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে মোহাম্মদ তৌফিক আল্লাবির নাম ঘোষণা করেন।

এ দিকে নতুন নিয়োগপ্রাপ্ত এই প্রধানমন্ত্রীকে অনেকেই প্রত্যাখান করেছেন। প্রতিবাদে রাজধানী বাগদাদ ও দক্ষিণাঞ্চলীয় শহর নাসিরিয়ায় বিক্ষোভ করছেন তারা। তাদের দাবি, আল্লাবিকে সরিয়ে অন্য কাউকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হোক।

মধ্যপ্রাচ্যের দেশ ইরাকে গত বছরের অক্টোবর থেকেই সরকারবিরোধী বিক্ষোভ চলছে। সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতি বন্ধ ও দ্রুত নির্বাচনের দাবিকে সামনে রেখেই এই বিক্ষোভ শুরু হয়। এই বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সহিংসতায় ইতোমধ্যে পাঁচশরও বেশি আন্দোলনকারী নিহত হয়েছেন।

আন্দোলনকারীদের তোপের মুখে ২০১৯ সালের ৩০ নভেম্বর আদেল আব্দুল মাহদি প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেন। যদিও সংবিধান অনুসারে আগের প্রধানমন্ত্রী পদত্যাগের ১৫ দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু বিরোধীদের বাধার মুখে নতুন প্রধানমন্ত্রীর নিয়োগ দিতে বিলম্ব হলো।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।