সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোল্লাহাটে বাসের চাপায় দুই জন নিহত | চ্যানেল খুলনা

মোল্লাহাটে বাসের চাপায় দুই জন নিহত

বাগেরহাটের মোল্লাহাটে বে-পরোয়া গতির বাসের চাপায় মটর সাইকেল আরোহী জুবায়ের (১৯) ও আবু সাঈদ (১৮) নামে দুই যুবক নিহত হয়েছে। উপজেলার রাজপাট খালের মাথা নামক স্থানে ঢাকা-খুলনা মহাসড়কে বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত দুই যুবকের বাড়ি খুলনা পূর্ব বানিয়া খামার এলাকায়। এদের মাঝে জুবায়েরের পিতার নাম মহিউদ্দিন এবং আবু সাঈদের পিতার নাম জানাতে পারে নাই পুলিশ।

পুলিশ জানায়, মোল্লাহাটের দিক থেকে খুলনার দিকে মটর সাইকেলে যাচ্ছিলেন ওই দুই যুবক, এমন সময় খুলনার দিক থেকে ঢাকাগামী রাজীব পরিবহন ১১-০০০৭ নং বাস মটর সাইকেল চাপা দিয়ে প্রায় এক’শ গজ দুরে গিয়ে থামে। এতে ঘটনা স্থলেই দুই যুবক নিহত হয়। পুলিশ লাশ দুটি উদ্ধার করেছে। একই সাথে বিদ্ধ¦স্থ মটর সাইকেল এবং ঘাতক বাস জব্দ করেছে হাইওয়ে পুলিশ। পুলিশ আরো জানায়, এঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।

মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, বাস চাপায় নিহত দুই যুবকের লাশ উদ্ধার করা হযেছে। পরবর্তী আইনানুগ ব্যাবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।