সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোল্লাহাটে চাচাকে কামড়িয়ে পালিয়েছে মাদক কারবারি, ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার | চ্যানেল খুলনা

মোল্লাহাটে চাচাকে কামড়িয়ে পালিয়েছে মাদক কারবারি, ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার

বাগেরহাটের মোল্লাহাটে মাদক করাবারি আপন ভাতিজাকে হাতেনাতে জড়িয়ে ধরায় ২৫০ গ্রাম গাঁজা ফেলে চাচাকে কামড়িয়ে যখম করে পালিয়ে গেছে শেখ সাদি নামের একাধিক মামলার আসামী। বুধবার বিকালে উপজেলার মেঝেরা গওলা গ্রামে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে উক্ত ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে মোল্লাহাট থানা পুলিশ।
সাবেক ইউপি চেয়ারম্যান উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম সরদার মুঠোফোনে জানান, মেঝেরা গাওলা গ্রামের গাউস শেখের ছেলে শেখ সাদি (৩৮) দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে যুব সমাজ ধ্বংশ করছে। তার নামে বেশক’টি মাদক মামলা রয়েছে। ঘটনার সময় নিজ বাড়ির খড়ের পালার (গাদা) নিচ থেকে গাঁজা নিচ্ছিলো সাদি। বিষয়টি নজরে পড়ায় তার আপন চাচা দাউদ আলী শেখ তাকে জড়িয়ে ধরে। তখন নিজেকে ছাড়াতে গাঁজা ফেলে চাচার হাত কামড়িয়ে যখম করে পালিয়ে যায় সাদি। এরপর মোল্লাহাট থানায় ফোন করলে পুলিশ এসে উক্ত গাঁজা নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন মোল্লাহাট থানার নবাগত অফিসার ইনচার্জ সোমেন দাশ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।