সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোল্লাহাটে করোনায় মৃত্যু এক শনাক্ত তিন | চ্যানেল খুলনা

মোল্লাহাটে করোনায় মৃত্যু এক শনাক্ত তিন

বাগরহাটের মোল্লাহাটে করোনার দ্বিতীয় ঢেউয়ে মোমরেজ মোল্লা ওরফে গেদু মোল্লা (১০৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত হয়ে নিজ বাড়িতে গত মঙ্গলবার তিনি মারা যান। তাঁর বাড়ি উপজেলার উদয়পুর ইউনিয়নের আস্তাইল গ্রামে (ভাঙ্গনকুল)।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিপ্লব কান্তি বিশ্বাস জানান , করোনা আক্রান্ত হয়ে মোমরেজ মোল্লা নামে এক বৃদ্ধ’র মৃত্যু হয়েছে এবং নতুন করে ৩ ব্যক্তির শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) তিনি সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। নতুন করে যাদের করোনা শনাক্ত হয়েছে তারা হলেন ১.উপজেলার আস্তাইল গ্রামের তামান্না (১৮) তাঁর পিতার নাম ইলাহি বিশ্বাস, ২. উপজেলার কুলিয়া ইউনিয়নের নতুন ঘোষগাতী গ্রামের আঃ আজিজ শেখ, তাঁর পিতার নাম মৃত সিদ্দিক শেখ, এছাড়া উপজেলা কৃষি অফিসের অফিস সহায়ক হাওলাদার কামরুজ্জামানের করোনা শনাক্ত হয়েছে। গত ৮ এপ্রিল তাদের নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠালে আজ তাদের করোনা রিপোর্ট পজেটিভ আসে। এই নিয়ে মোল্লাহাটে করোনার দ্বিতীয় ধাপে ১ জনের মৃত্য এবং ৭ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। তিনি আরো বলেন মোল্লাহাটবাসী যদি স্বাস্থ্য বিধি না মেনে অবাধে চলাফেরা করে তাহলে এই সংক্রমন আরো দ্রুত গতিতে ছড়াবে, তাই সবাইকে তিনি স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ করেছেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।