সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
মোল্লাহাটে উপজেলা প্রশাসনের ইফতার মাহফিল | চ্যানেল খুলনা

মোল্লাহাটে উপজেলা প্রশাসনের ইফতার মাহফিল

রমজানের শুদ্ধতা ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে এই স্লোগানকে ধারণ করে। পবিত্র মাহে রমজান উপলক্ষে বাগেরহাটের মোল্লাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১মার্চ) উপজেলা চত্বরে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারীর সভাপতিত্বে উক্ত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের সকল অফিসারগণ, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, আনসার, ইমাম, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে একটি সাম্যের ও ঐক্যের মোল্লাহাট বিনির্মাণে সকলের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

উক্ত অনুষ্ঠানে দেশের সার্বিক মঙ্গল কামনা করে এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে দোয়া করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মনজুরুল হক।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি

ফকিরহাটে চিংড়ির রেনু পোনার সংকট চরমে শিল্প রক্ষায় প্রান্তিক চাষীদের সংবাদ সম্মেলন

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।