সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোল্লাহাটে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার | চ্যানেল খুলনা

মোল্লাহাটে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বাগেরহাটের মোল্লাহাট থেকে ইয়াবাসহ মাদক কারবারি শেখ জহিরুল ইসলাম (৩৪) কে গ্রেপ্তার করেছে র্যাব।

মঙ্গলবার (১৫ জুন) আনুমানিক রাত ১১ টার দিকে র‌্যাব-৬ (স্পেশাল কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে তথ্য প্রাপ্ত হয় যে, বাগেরহাট জেলার মোল্লাহাট থানাধীন মোল্লাহাট ব্রিজের নীচে প্রশান্ত মিষ্টান্ন ভান্ডার এর সামনে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি উক্ত স্থানে অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেস্টাকালে আসামী শেখ জহিরুল ইসলাম(৩৪), পিতা-শেখ জাহাঙ্গীর হোসেন, মাতা-মোছাঃ ফাতেমা বেগম, সাং-শ্রীরামকান্দি, থানা-টুঙ্গিপাড়া, জেলা-গোপালগঞ্জ’কে গ্রেপ্তার করে।এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেপ্তরকৃত আসামীর দখল হতে ৭০ (সত্তর) পিস ইয়াবা ট্যাবলেট, ০১ টি মোটরসাইকেল, ০২ টি মোবাইলফোন এবং ০২ টি সীমকার্ড উদ্ধার পূর্বক জব্দ করে।
গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে বাগেরহাট জেলার মোল্লাহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

খুলনায় আ’লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

রিকশায় বসা হাদিকে গুলি করে মোটরসাইকেলে আসা দুই যুবক

খুলনায় ১২ মামলার আসামি সন্ত্রাসী ‘চিংড়ি পলাশ’ যশোরে গ্রেপ্তার

নির্বাচনে নেতা-কর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

খুলনায় জোড়া হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।