সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে ৬০ বিঘার একটি মৎস্য ঘের দখলে নিল দুর্বৃত্তরা | চ্যানেল খুলনা

বিচারের দাবিতে বিক্ষোভ

মোরেলগঞ্জে ৬০ বিঘার একটি মৎস্য ঘের দখলে নিল দুর্বৃত্তরা

‘জমি যার ঘের তার দাবি মোদের একটাই নিজের জমিতে ঘের করতে চাই’ এ ¯্রােগানে বাগেরহাটের মোরেলগঞ্জে এক ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছেন মৎস ঘেরের জমির মালিকেরা। তারা অবৈধ ঘের দখলদারদের হাত থেকে রক্ষা পেতে উর্দ্ধতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

(২২ সেপ্টেম্বর রবিবার) বেলা ১২ টায় উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের জিউধরা গ্রামে ৬০ বিঘার একটি মৎস্য ঘের স্থানীয় ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় কতিপয় প্রভাবশালীরা অবৈধভাবে দখল করায়। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ওই গ্রামের অর্ধশতাধিক পরিবার।

প্রাপ্ত অভিযোগে জানা গেছে জিউধারা গ্রামের ৩০টি পরিবারের ৬০ বিঘার একটি মৎস্য ঘের যৌথভাবে দীর্ঘ দশ বছর ধরে জমি মালিকগন করে আসছে। গত ৫ আগষ্ট দেশের রাজনৈতিক পেক্ষাপট পরিবর্তনের ফলে পরেরদিন সকালে স্থানীয় ক্ষমতাশীন দলের ছত্রছায়ায় থাকা ১০/১৫ জনের একটি সংঘবদ্ধ দল ওই ঘেরে প্রবেশ করে জোরপূর্বক জাল ফেলে বাগদা, গলদাসহ বিভিন্ন প্রজাতির ২০ লাখ টাকার মাছ ধরে নিয়ে মৎস ঘেরটি দখলে নেয়। এ ঘটনায় ঘের মালিকদের পক্ষে হাসান শিকদার বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে থানা ও সেনাক্যাম্পে অভিযোগ দিয়ে কোনো প্রতিকার না পেয়ে পরে বাগেরহাট বিজ্ঞ ম্যাজিস্টেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে সিআইডিতে তদন্তাধিন রয়েছে।

এদিকে এ ঘটনার প্রতিকার চেয়ে প্রকৃত জমি মালিকরা তাদের ঘেরটি ফিরে পেতে রবিবার বিক্ষোভ কর্মসূচি করেছেন। বিক্ষোভে এ সময় বকৃতা করেন জমি মালিক হাসান শিকদার, আলতাফ মোল্লা, মোকছেদ মোল্লা, মজিবর হাওলাদার, দেলোয়ার মল্লিক, আবু তাহের হাওলাদার, সুমা বেগম, নার্গিস বেগম, নুপুর বেগমসহ একধিকরা। তারা বলেন প্রভাবশালীদের ভয়ে ২০ টি পরিবারের সদস্যরা ছেলে,মেয়ে পরিবার পরিজন নিয়ে এক ধরনের অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। রাস্তাঘাটে বের হওয়া ও ছেলে-মেয়েদের স্কুলে পাঠিয়ে আতংকে থাকতে হচ্ছে তাদের।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।