সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে পূত্রবধূর বিরুদ্ধে শ্বশুর-শ্বাশুড়ীর মানববন্ধন | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে পূত্রবধূর বিরুদ্ধে শ্বশুর-শ্বাশুড়ীর মানববন্ধন

বাগেরহাটের মোরেলগঞ্জ বিদেশে থাকা ছেলের বউয়ের পরকীয়ায় অতিষ্ট হয়ে উঠেছেন শ্বশুর-শ্বাশুড়িসহ গোটা গ্রামের মানুষ। এ ঘটনার প্রতিবাদ ও পরকীয়ায় জড়িত পূত্রবধূর দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেছেন ভূক্তভোগীরা। রবিবার বেলা ১১টার দিকে বারইখালী ইউনিয়নের শেখপাড়া গ্রামে এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা। ভূক্তভোগী শ্বশুর সোহরাব হোসেন হাওলাদার, শাশুড়ী রওশন আরা বেগম এ মানববন্ধনে নেতৃত্ব দেন। ওই গ্রামের শাতাধীক মানুষ অংশ গ্রহন করেনে মানববন্ধনে।

ভূক্তভোগীরা অভিযোগ করেন যে, সোহরাব হোসেন হাওলাদারের ছেলে জুয়েল হাওলাদার বহুদিন ধরে বিদেশে থাকায় তার স্ত্রী অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পড়ে। বিষয়টি অনেকে হাতেনাতে ধরে ফেলেন। কয়েক দফা বিচারও বসানো হয়েছে। কিন্তু ওই পূত্রবধূর চলাফেরায় কোন পরিবর্তন আসেনি। বরং, দিনদিন সে আরো বেপরোয়া চলাফেরা করছে। এ ঘটনার কেউ প্রতিবাদ করলে তাকে উল্টো নাজেহাল করেন ওই পূত্রবধূ।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শাশুড়ী রওশন আরা বেগম, চাচা শ্বশুর সাবেক ইউপি সদস্য মোশারেফ হোসেন, আব্দুল গফ্ফার হাওলাদার, মো. হারুণ শিকদার, হাবিবুর রহমান ও জামিরুননেছা। এ বিষয়ে জানার জন্য সেই পুত্রবধূকে একাধিকবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে জানার জন্য সেই পুত্রবধূকে একাধিকবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।