সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে পানি বিশুদ্ধকরণ অবহিতকরণ সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে পানি বিশুদ্ধকরণ অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে পানি বিশুদ্ধকরণ বিষয়ক “পি এন্ড জি সাকেট পপুলাইজেশন এন্ড শেয়ারিং লার্নিং” এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয় ।
রোববার রাত সাড়ে ৮ টায় মোড়েলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার মো.নিজামউদ্দিন জানান, উপজেলার ৬ টি ইউনিয়ন ও পৌর সভার ৭ টি ওয়ার্ডের ২৫ শ’ পরিবারের মাঝে ৯০ প্যাকেট করে দেড় বছরে ২ লক্ষ ২৫ হাজার পানি বিশুদ্ধকরণ পাউডার বিতরণ করা হয়েছে। আগামী খরা মৌসুমে বিশুদ্ধ পানির চরম সংকটে সুবিধাভোগীদের এ বিশুদ্ধকরণ পাউডারের ব্যাপক চাহিদা রয়েছে। তাই এ প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা জরুরী।
মোরেলগঞ্জ প্রেসক্লাব সভাপতি দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মেহেদী হাসান লিপন এর সভাপতিত্বে  অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সমকাল প্রতিনিধি ফজলুল হক খোকন, দৈনিক জন্মভূমি প্রতিনিধি জামাল শরীফ, যুগান্তর প্রতিনিধি মুহাম্মদ রফিকুল ইসলাম মাসুম, একুশে টিভি প্রতিনিধি এইচএম মইনুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিনের মশিউর রহমান মাসুম, দৈনিক জনতা প্রতিনিধি রাজীব আহসান রাজু, দৈনিক পূর্বাঞ্চল প্রতিনিধি নজরুল ইসলাম শরীফ, ঢাকা প্রতিদিনের এম পলাশ শরীফ, অর্থসম্পাদক অভজারভার প্রতিনিধি সাইফুল ইসলাম কবির, দৈনিক সংবাদ প্রতিনিধি গনেশ পাল প্রমুখ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।