সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে চায়ের দোকানে টেলিভিশন বন্ধের নির্দেশ, ২ প্রতিষ্ঠানে জরিমানা আদায় | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে চায়ের দোকানে টেলিভিশন বন্ধের নির্দেশ, ২ প্রতিষ্ঠানে জরিমানা আদায়

বাগেরহাট প্রতিনিধি:: প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমন এড়াতে বাগেরহাটের মোরেলগঞ্জে সকল প্রতিষ্ঠানের বায়োমেট্রিক হাজিরা বন্ধ ও হোটেল, রেষ্টুরেন্ট, ছোট ছোট চায়ের দোকান থেকে কেরামবোট ও টেলিভিশন সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। ২ রেষ্টেুরেন্টে ২০ হাজার টাকা জরিমানা।
উপজেলা নির্বাহী কর্মকমতা মো. কামরুজ্জামান রবিবার বেলা ১২ টায় এ নির্দেশ দেন। নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি কেএম আজিজুল ইসলাম বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকায় ঘুরে ঘুরে এ নির্দেশনা জারি করেন। তারা করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করেন। বিনা প্রয়োজনে চায়ের দোকান, বাজার বা রাস্তঘাটে না যাওয়ার পরামর্শ দিয়েছেন এ কর্মকর্তারা। এ সময় তারা কয়েকজন বিদেশ ফেরত যুবকের খোজ-খবর নেন এবং কয়েকটি দোকান থেকে টেলিভিশন ও কেরামবোট অপসারণ করেন।
এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা বলেন, চায়ের দোকানে ভিড় কমাতে টিভি ও কেরাম অপসারণ করা হয়েছে। প্রয়োজনে আরো কঠোর ব্যাবস্থা নেওয়া হবে। মোরেলগঞ্জে গত ৭ দিনে বিদেশ ফেরত ৫৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এখন পর্যন্ত তাদের কারো অবস্থাই খারাপ হয়নি বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি জানিয়েছেন। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির অভিযোগে দুই মিষ্টির দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান। মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) কে এম আজিজুল ইসলাম। ভ্রাম্যমান আদালতে অভিযুক্ত দোকানিরা হলো বাবুল ও জলিল রেস্টুরেন্ট।
প্রচারাভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, করোনা ভাইরাস বিষয়ে তথ্য জানতে এবং আক্রান্ত রোগীকে দ্রুত চিকিৎসা দেওয়ার জন্য হটলাইন খোলা হয়েছে এবং দেশের বাহির থেকে কেই আসলেই তাকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। ##

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।