সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে গ্রাম পুলিশকে পেটালেন ছাত্রলীগ নেতা! | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে গ্রাম পুলিশকে পেটালেন ছাত্রলীগ নেতা!

বাগেরহাটের মোরেলগঞ্জে এক গ্রাম পুলিশকে পিটিয়ে আহত করেছেন ছাত্রলীগ নেতা। এ ঘটনায় আহত হোগলাপাশা ইউনিয়ন পরিষদের চৌকিদার মো. বেদার আলী শেখকে(৫২) মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বেলা ৮টার দিকে ইউনিয়ন পরিষদের সামনে এ মারপিটের ঘটনা ঘটে।

হাসপাতালে চিকিৎসাধীন গ্রাম পুলিশ বেদার আলী বলেন, চেয়ারম্যানের নির্দেশে পোশাক পরিহিত অবস্থায় দায়িত্বপালনের সময় ছাত্রলীগের সভাপতি মাজাহারুল ইসলাম রানা তাকে অতর্কিতে মারপিট করে। পরে দফাদার সমীর কুমার মিরবর ও চৌকিদার আবুল কালম বেদার আলীকে উদ্ধার করে বেলা ১২টার দিকে হাসপাতালে ভর্তি করেন।

ঘটনা সম্পর্কে ইউনিয়ন চেয়ারম্যান মো. ফরিদুল ইসলাম বলেন, গ্রাম পুলিশ বেদার আলীকে মারপিটের ঘটনা সঠিক। বিষয়টি থানার ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। রানার পিতা ইউপি সদস্য মোনজেল হাওলাদারও এ ঘটনার সত্যতা স্বিকার করেছেন।

এ সম্পর্কে জানতে চাইলে নিজেকে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি দাবি করে রানা বলেন, দুদিন আগে থেকেই তিনি এলাকার বাইরে আছেন। তার সাথে কারো কোন মারপিটের ঘটনা ঘটেনি। এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মহিদুজ্জামান মহিদ বলেন, রানা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নয় আহ্বায়ক। চৌকিদারকে মারপিটের ঘটনা শুনেছি। উপযুক্ত বিচার করা হবে।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, ঘটনা শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।