সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে কয়রা কেটে দোকান চুরি | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে কয়রা কেটে দোকান চুরি

বাগেরহাটের মোরেলগঞ্জ পল্লীতে কয়রা কেটে এ ব্যবসায়ীর দোকান চুরির ঘটনা ঘটেছে। জানাগেছে, পৌর শহরের ৯নং ওয়ার্ডের সানকিভাঙ্গা গ্রামে গত শনিবার গভীর রাতে মুদিব্যবসায়ী ইদ্রিস আলী শেখের দোকানের তালার কয়রা কেটে এ চুরি সংঘটিত করেছে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইদ্রিস আলী শেখ বলেন, তিনি বাড়িতে না থাকার সুবাধে প্রতিদিনের ন্যায় রাত ৯টার দিকে তার ছেলেরা দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়।

ওই রাতেই দোকানে থাকা নগদ সাড়ে ৫ হাজার টাকা, সাবানের গুড়া, ব্লেডসহ বিভিন্ন প্রকারের ৪০ হাজার টাকার মালামাল নিয়ে যায় চোরের দল। পরের দিন সকালে বিষয়টি কাউন্সিলরসহ সস্থানীয় লোকজনকে অবহিত করে। দোকান মালিক ইদ্রিস কান্নাজড়িত কন্ঠে বলেন, মহামারি করোনায় দোকান প্রায়ই বন্ধ রাখতে হয়। দায় দেনা করে দোকানে মাল তুলেছিলাম তাও চোরেররা লুঠে নিয়ে গেছে। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।