সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

বাগেরহাটের মোরেলগঞ্জে নিশানবাড়িয়া ইউনিয়নের সীমানা নির্ধারন নিয়ে পরিকল্পিত ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চুর বিরুদ্ধে ঝাঁড়ু মিছিল প্রতিবাদ সভা ও লিফলেট বিতরণ করেছেন স্থানীয়রা।

শনিবার বিকেলে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এলাকাবাসীর আয়োজনে এ প্রতিবাদ সভা শেষে ঝাঁড়ু মিছিল ও বিক্ষোভ করেছেন নারী পুরুষসহ স্থানীয় গ্রামবাসি। মিছিলকারীরা হাতে ঝাঁড়ু ও পাদুকা নিয়ে শ্লোগান শহকারে গুলিশাখালী বাজারে বিভিন্ন সড়ত প্রদক্ষিণ করে।
এ প্রতিবাদ সভায় বক্তাব্য রাখেন সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, সাবেক ইউপি সদস্য ফরিদুল ইসলাম, রফিকুল ইসলাম হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আশ্রাব আলী হাওলাদার, জোসনা বেগম, মাহিনুর বেগমসহ স্থানীয়রা।
সভায় বক্তারা বলেন, নিশানবাড়িয়া ইউনিয়নে সিমানা নির্ধারণ নিয়ে মামলার বাদী চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চুর দায়েরকৃত পরিকল্পিত মামলাটি অবিলম্বে প্রত্যাহারসহ দ্রুত নির্বাচনের জন্য জোর আহবান জানান।
একই সাথে বিক্ষোভকারিরা মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত এলাকাবাসির আন্দোলন অব্যাহত থাকবে বলে সভা থেকে জানানো হয়।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।