সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মোবাইলে ইন্টারনেট প্যাকেজ নিয়ে বিটিআরসির নতুন সিদ্ধান্ত | চ্যানেল খুলনা

মোবাইলে ইন্টারনেট প্যাকেজ নিয়ে বিটিআরসির নতুন সিদ্ধান্ত

মোবাইলে ইন্টারনেট ব্যবহারে নতুন করে সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। প্রতিষ্ঠানটি ডেটাভিত্তিক প্যাকেজের সংখ্যা কমিয়ে সর্বোচ্চ ৪০টি করতে যাচ্ছে। এখন চার মেয়াদেপ্যাকেজ আছে। তবে নতুন করে দুই মেয়াদের প্যাকেজ করা হচ্ছে। পাশাপাশি সীমাহীন মেয়াদের (আনলিমিটেড) প্যাকেজটি থাকছে। তবে বিটিআরসির এই নতুন সিদ্ধান্তে প্যাকেজের দামও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন অপারেটররা।

বিটিআরসির নতুন নির্দেশিকায় প্যাকেজ সংখ্যা সর্বোচ্চ ৪০ এবং মেয়াদ ৭, ৩০ দিন এবং আনলিমিটেড করা হচ্ছে।

প্রতিষ্ঠানটি গ্রাহকপর্যায়ে অনলাইনে জরিপ করে জানিয়েছিল, বেশিসংখ্যক গ্রাহক ইন্টারনেট প্যাকেজের সংখ্যা ৪০ থেকে ৫০টির মধ্যে রাখার মধ্যে। বেশির ভাগ গ্রাহক চান, ইন্টারনেট প্যাকেজের মেয়াদ হওয়া উচিত তিনটি—৭ দিন, ৩০ দিন ও নির্দিষ্ট মেয়াদহীন (আনলিমিটেড)।

বিটিআরসি এই সিদ্ধান্ত আগামী ১৫ অক্টোবর থেকে কার্যকর হবে। এর আগে আগামী ১৭ সেপ্টেম্বর বিটিআরসি আনুষ্ঠানিকভাবে নির্দেশিকা সম্পর্কে সবাইকে জানাবে।

https://channelkhulna.tv/

তথ্য প্রযুক্তি আরও সংবাদ

ছবি আসল নাকি এআই দিয়ে তৈরি, জেনে নিন মুহূর্তেই

গুগল ডুডলে নীল আকাশে উড়ছে বাংলাদেশের পতাকা

তরুণদের সোশ্যাল মিডিয়া আসক্তি, আদালতে মার্ক জাকারবার্গ

মাস্কের এআই কোম্পানির বিরুদ্ধে মামলা করলেন সাবেক প্রেমিকা

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।