সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মোদির ভিসা বাতিল করার দাবি মমতার | চ্যানেল খুলনা

মোদির ভিসা বাতিল করার দাবি মমতার

বাংলাদেশে বসে ভারতের প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের নির্বাচনের আচরণবিধি ভাঙ্গছেন বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মোদির ভিসা বাতিল করারও দাবি জানিয়েছেন তিনি। মোদি যখন বাংলাদেশ সফরে তার দ্বিতীয় ও শেষ দিন অতিবাহিত করছিলেন, সেদিন পশ্চিম বঙ্গে শুরু হয়েছে তার আট-পর্যায়ের নির্বাচনের প্রথম পর্যায়।

মমতা বলেন, এখানে নির্বাচন চলছে, বাংলাদেশে বসে নরেন্দ্র মোদি বাংলার ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন।

মমতা বলেন, ‘২০১৯ সালে লোকসভা নির্বাচনে বাংলাদেশি একজন অভিনেতা এসে আমাদের জনসভায় অংশ নেওয়ায় আপনি তার ভিসা বাতিল করেছিলেন। আজ বাংলাদেশে গিয়ে সেখানে বসে ভোট চাইছেন, তাহলে কেনো আপনার ভিসা বাতিল করা হবে না?’

আমরা এ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দাখিল করবো, বলেন মমতা।

বাংলাদেশের ওরাকান্দিতে গিয়ে মতুয়া সম্প্রদায়ের প্রাণপুরুষ আধ্যাত্মিক গুরু হরিচাঁদ ঠাকুরের মন্দিরে পূজো দেন নরেন্দ্র মোদি। এই মতুয়া সম্প্রদায়ের একটা বড় অনুসারি দল রয়েছে পশ্চিম বঙ্গে, যা সেখানকার ভোটের জন্য গুরুত্বপূর্ণ অনুসঙ্গ। ধারণা করা হচ্ছে, এতে ভোটের উপর প্রভাব পড়তে পারে।

ওরাকান্দিতে গিয়ে নরেন্দ্র মোদি বলেছেন, ভারতের মানুষ যাতে সহজে এখানে এসে পূজো দিতে পারে তার ব্যবস্থা তিনি করবেন। এছাড়া সেখানে মেয়েদের স্কুলের উন্নয়ন করবেন এবং প্রাথমিক বিদ্যালয় বসাবেন।

মমতা বলেন, ‘তাদের অভিযোগ আমরা বাংলাদেশ থেকে লোক এনে এখানে ভোটে প্রভাব তৈরি করি। এখন তিনি নিজেই বাংলাদেশে গিয়ে এখানকার ভোটের বেসাতি করছেন।’

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে মজার প্রতিক্রিয়া জানাল ইরান

রাস্তায় সিসিটিভি বসিয়ে সেনা চলাচলের তথ্য পাকিস্তানে পাচার, পাঞ্জাবে গ্রেপ্তার একজন

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ইরানেই থাকবে, মোজতবা খামেনির নির্দেশ

বেইজিং সফরে পুতিন: ২০ চুক্তি স্বাক্ষর, আরও ২০টির সম্ভাবনা

যুদ্ধের ক্ষতিপূরণসহ যুক্তরাষ্ট্রের কাছে যেসব দাবি জানিয়েছে ইরান

সরকারি টাকায় ডেটিং করে বেড়াচ্ছেন এফবিআইপ্রধান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।