সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোংলায় ৯ কার্গো জাহাজকে জরিমানা | চ্যানেল খুলনা

মোংলায় ৯ কার্গো জাহাজকে জরিমানা

চ্যানেল খুলনা ডেস্কঃফিটনেস ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মোংলায় ৯ কার্গো (লাইটারেজ) ও বাল্কহেড (ছোট নৌযান) জাহাজকে জরিমানা করা হয়েছে। পশুর নদীতে অভিযান চালিয়ে তাদের জরিমানা করে নৌ পুলিশের নেতৃত্বে নৌ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট।বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকালে এই জরিমানা করা হয়। মোংলা নৌ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে এসব নৌযান পশুর নদীতে চলাচল করছিল। এসব নৌযানের অধিকাংশরই লাইফ বয়া, ফিটনেস সমস্যাসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিল না। তাই নৌ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট (উপ সচিব) মো. বদরুল হাসান লিটন আমাদের সঙ্গে নিয়ে অভিযান চালায়। এ সময় পাঁচটি বাল্কহেড ও চারটি কার্গো জাহাজকে ২৫ থেকে ৩০ হাজার করে দুই লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট (উপ সচিব) মো. বদরুল হাসান লিটন এ জরিমানা করেন। পরে জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয় বলেও জানান তিনি।

মোংলা নৌ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম আরও বলেন, অবৈধভাবে চলাচলকারী এসব নৌযানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।