সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মোংলায় সরকারী চাল জব্দ এবং আটক নিয়ে চালবাজী | চ্যানেল খুলনা

মোংলায় সরকারী চাল জব্দ এবং আটক নিয়ে চালবাজী

mde

মোঃ এনামুল হক, মোংলা প্রতিনিধিঃ শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ ও খাদ্য অধিদপ্তরের সীল সম্বলিত সরকারী চাল জব্দ ও জড়িত ব্যক্তিদের আটক নিয়ে চলছে চালবাজী। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল থেকে ৮০ বস্তা চাল জব্দসহ এর সাথে জড়িত এক নারীকে আটকের নির্দেশ দিলেও রহস্যজনক কারনে তাকে আটক করা হয়নি। উল্টো চাল পাচারের সাথে জড়িত ব্যক্তিকে আটক ও চাল জব্দ না করে স্থানীয় ইউপি মেম্বরের জিম্মায় দেয়া হয়। সরকারী চাল জব্দ ও আটক নিয়ে চালবাজীর এ ঘটনাটি মোংলা উপজেলার।

সরকারী চাল পাচার ও মজুদের খবর পেয়ে মঙ্গলবার (৯ জুন) রাতে মোংলা শহরতলীর উত্তর চাঁদপাই এলাকায় অভিযান চালায় স্থানীয় প্রশাসন। ঘটনাস্থল থেকে ৮০ বস্তা চাল জব্দ এবং  ঘটনাস্থলে এক নারীকে পাওয়া গেলে তাকে আটকের নির্দেশ দেন ইউএনও মোঃ রাহাত মান্নান। তিনি সাংবাদিকদের বলেন, এ চাল দুর্গন্ধযুক্ত, তবে এ চাল কোনভাবেই মাছ কিংবা পশু খাবার হিসেবে ব্যবহার ও বেঁচা কেনা যাবে না। যেহেতু দুর্গন্ধযুক্ত সেহেতু এগুলো ডাম্পিং করা কথা। তারপরও এ চাল কিভাবে এখানে এসেছে কে বা কাহারা এনেছে তা পুলিশ তদন্ত করে খুঁজে বের করে ব্যবস্থা নিবেন।
তবে ঘটনাস্থলে যাওয়া পুলিশ কর্মকর্তা এস আই মোঃ আহাদ বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ না করায় সাধারণ ডায়েরী হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
এদিকে চাল পাচারের সাথে জড়িত’র ঘটনায় ইউএনও মোঃ রাহাত মান্নান মোংলা সরকারী গুদামের ইনচার্জ মো: মমিনুল ইসলামকে বাদী হয়ে থানায় মামলা করার কথা বললেও মামলা করতে অনিহা প্রকাশ করেন খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা মমিনুল ইসলাম।
খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা মমিনুল ইসলাম জানান, উর্ধ্বতন কর্মকর্তার অনুমতি ছাড়া আমি কিছুই করতে পারবো না।
চাল পাচারের সাথে জড়িত উজ্জল ফকির (৩২) এবং তার মা পেয়ারা বেগম (৫০) বলেন, ফেরিঘাট সংলগ্ন জনৈক ফারুক ডিলারের বার্জ (নৌযান) হতে তারা এ চাল কিনে এনেছেন। চাল কিনে তারা উত্তর চাঁদপাই গ্রামের বাবুল শেখের নিমার্ণধীন ভবনের ভিতরে রাখেন এবং চাঁদপাই মাজারের সামনের একটি দোকানে এ চাল বিক্রিও করেন। তবে ফেরিঘাট সংলগ্ন যে নৌযান থেকে এ চাল পাচার করা হলেও রহস্যজনক কারণেই সেখানেও কোন অভিযান চালায়নি প্রশাসন। নৌযানে অভিযান না চালানো, নৌযান হতে জিজ্ঞাসাবাদে কাউকে আটক না করা, চাল পাচারকারী চক্রের সদস্যকে হাতেনাতে পেয়েও ছেড়ে দেয়া এবং চাল জব্দ না করার বিষয়টি শহর জুড়ে ব্যাপক গুঞ্জনের জন্ম দিয়েছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।