সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মোংলায় দ্বিতীয় দফায় আরো ৫ জন করোনা রোগী সনাক্ত,মোট আক্রান্ত সংখ্যা ৮ | চ্যানেল খুলনা

মোংলায় দ্বিতীয় দফায় আরো ৫ জন করোনা রোগী সনাক্ত,মোট আক্রান্ত সংখ্যা ৮

মোংলা প্রতিনিধি:: মোংলায় দ্বিতীয় দফায় আরো ৫ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এর আগে প্রথম দফায় ৩ জন সনাক্ত হয়। এনিয়ে মোংলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ জনে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতার্ ডা: জীবিতেষ বিশ্বাষ জানান, গত বৃহস্পতিবার নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানের পর রবিবার সকালে আসা রিপোর্টে স্থায়ী বন্দর এলাকার বাসিন্দা মিজানুর রহমান (৫১), তার স্ত্রী সেলিনা বেগম (৪৩) ও মেয়ে মেহেরুন মুনতাহা মালিহা (১৯) এর রিপোর্ট পজেটিভ এসেছে। এছাড়া ইপিজেড হসপিটালের ওয়ার্ড বয় রুহুল আমিন (৩০) এবং পৌর শহরের ময়লাপোতার মোড়ের আজিজুল হক (২২) এরও রিপোর্টে করোনা সনাক্ত হয়েছে। নতুন করে আক্রান্ত রোগীরাও তাদের নিজ বাড়ীতে অবস্থান করছেন। এদিকে নতুন করে করোনা আক্রান্তদের বাড়ীঘর লকডাউন করে দিয়েছেন উপজেলা নিবার্হী অফিসার মো: রাহাত মান্নান। এ সময় মোংলা থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল বাহার চৌধুরীসহ নৌবাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
এর আগে গত বুধবার প্রথম দফায় উপজেলার সোনাইলতলা ও সুন্দরবন ইউনিয়নে দুইজন এবং পৌর শহরের বাতেন সড়কের একজনের করোনা সনাক্ত হয়।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।